বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু

সারিয়াকান্দিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

সংগৃহীত ছবি


বগুড়ার সারিয়াকান্দিতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী নাবী জাতের রোপা আমনের বীজ ও সার বিতরণ করা হয়েছে। গত ১লা আগষ্ট (সোমবার) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে সারিয়াকান্দি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ মৌসুমে বন্যায় ক্ষতিগ্রস্থ ১ হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম এর সভাপতিত্বে  বিতরণের উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন, বগুড়া-১ আসনের সাংসদ সাহাদারা মান্নান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল হালিম। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শওকত জামিল এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সভাপতি সাইফুল ইসলাম দুখু, উপজেলা পাট অধিদপ্তর বস্ত্র ও পাট মন্ত্রণালয় চন্দ্র মোহন রায়, উপ সহকারী কৃষি কর্মকর্তা কুদরত আলী, উপকারভোগী কৃষকদের মধ্যে হেলাল, উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকগণ এবং উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে জন প্রতি ৫ কেজি করে রোপা আমন ধান বীজ ও সার এমওপি ১০ কেজি এবং ডিএপি ১০ কেজি করে বিতরণ করা হয়।

Tag
আরও খবর