ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

আগুন নেভাতে ঢাবির পুকুর থেকে নেওয়া হচ্ছে পানি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-04-2023 07:51:50 am

রাজধানীর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে আনতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলসংলগ্ন পুকুর থেকে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস। আগুন লাগার পরপরই কাছাকাছি এ উৎসের পানি ব্যবহার করছেন ফায়ার সার্ভিস কর্মীরা।


ফায়ার সার্ভিস কর্মীরা জানান, সকাল ৯ টার পর থেকেই পাইপ সংযোগ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের লোকজন গেলে তাদের গেট খুলে দেওয়া হয়। বেশ কয়েকটি পাইপ সংযুক্ত করা হয়েছে পানি নেওয়ার জন্য।


ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, ফজলুল হক হল ছাড়াও সরকারি কর্মচারী হাসপাতাল ও পুলিশ প্লাজার পানির লাইন থেকেই পানি নেওয়া হচ্ছে।


মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের অন্তত ৫০টি ইউনিট কাজ করছে।


আগুন লাগার কারণে ঈদের আগে বড় ধরনের লোকসানের সম্মুখীন রাজধানীর বড় এই মার্কেটের ব্যবসায়ীরা। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও অজানা। আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস, নৌ ও সেনাবাহিনীর সদস্যরা।

আরও খবর