নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার*

ফেসবুকে পোস্ট দিয়ে অর্থ তুলছেন ট্রাম্প

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-04-2023 01:36:07 pm

সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার অভিযোগে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে এই ঘটনা ঘটেছিল। তবে অভিযোগের বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। 


এ ঘটনার জন্য তাকে আত্মসমর্পণ করতেও বলা হয়েছে। তবে, এই পরিস্থিতিতে আইনি ঝামেলা মোকাবিলায় সামাজিক যোগাযোগমাধ্যমে অর্থ সংগ্রহের পথ বেছে নিয়েছে ট্রাম্পের প্রচারণা দল। ফেসবুকে দেওয়া হয়েছে বিজ্ঞাপন। খবর সিএনবিসির।


ফেসবুকে দেওয়া বিজ্ঞাপনে আরও বলা হয়, এ অর্থের বিনিময়ে ট্রাম্প সমর্থকেরা একটি টি–শার্ট পাবেন। তাতে লেখা থাকবে, ‘আই স্ট্যান্ড উইথ প্রেসিডেন্ট ট্রাম্প’। এর মধ্য দিয়ে সমর্থকদের উদ্দেশ্যে ‘চলমান অন্ধকার সময়ে আন্দোলনকে রক্ষা করতে সাহায্য করার’ আহ্বান জানানো হয়েছে।


যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে চান ট্রাম্প। এ জন্য অনলাইন ও অফলাইনে প্রচারণা শুরু করেছেন তিনি। তার এই প্রচারণা দলের পক্ষ থেকে গতকাল শুক্রবার ফেসবুকে তিনটি বিজ্ঞাপন দেওয়া হয়। এসব বিজ্ঞাপনে ট্রাম্পের তহবিলে সমর্থকদের রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে ন্যূনতম ৪৭ ডলার করে দিতে বলা হয়।


প্রায় ৩ কোটি ৪০ লাখ ফেসবুক অনুসারী রয়েছে ট্রাম্পের। যদিও তিনি টানা দুই বছর এই সামাজিক মাধ্যমে নিষিদ্ধ ছিলেন।অভিযোগ উঠেছিল, সামাজিক মাধ্যম ব্যবহার করে ওই হামলা চালাতে নিজের সমর্থকদের উসকে দিয়েছিলেন ট্রাম্প।


সপ্তাহ দুয়েক আগে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেসবুকে ফিরেছেন ট্রাম্প। আগামী নির্বাচনের আগে প্রচারণার কাজে সামাজিক যোগাযোগমাধ্যমটির ব্যবহারও শুরু করেছেন তিনি। এর মধ্যেই বড় ধরনের আইনি বিতর্কে জড়িয়ে পড়েছেন তিনি।


এই ঘটনায় নিউইয়র্ক সিটির গ্র্যান্ড জুরি ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠনের সিদ্ধান্ত জানায়। তবে ট্রাম্পের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, তা এখনো প্রকাশ করা হয়নি। তাকে আত্মসমর্পণ করতে বলা হয়। আগামী মঙ্গলবার বিকেলে শুনানিতে অংশ নিতে আদালতে যাওয়ার কথা রয়েছে ট্রাম্পের। এ সময় গ্রেপ্তার করা হতে পারে তাকে।


উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প হলেন প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট যিনি ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়েছেন। গ্রেপ্তারের ঝুঁকির মুখে পড়েছেন। সেই সঙ্গে গ্রেপ্তার হলে তার সঙ্গে অন্য আসামিদের মতো করেই আচরণ করা হবে কি না, ট্রাম্প ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চালিয়ে যেতে পারবেন কি না, এসব নিয়ে আলোচনা চলছে।

আরও খবর