টপসয়েল কাটা নীরব এক পরিবেশ বিপর্যয় ইউথ লিডালশীপ সামিটে যোগ দিতে অস্ট্রেলিয়া গেলেন অ্যাডভোকেট নাজমুল হাসান নোয়াখালীর বেগমগঞ্জে তিন ইট ভাটাকে অর্থদন্ড আগামী প্রজন্ম সম্ভাবনা নাকি সংকটের অশনি সংকেত? কাজী এহসানুল হক জিহাদ আমার কলম কখনো বিক্রি করবো না : শ্রীমঙ্গলের ইউএনও জিয়াউর রহমান, গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় ঝিনাইগাতীতে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীর দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লাখাইয়ে ঘন ঘন লোডশেডিংয়ে কারণে অতিষ্ঠ জনজীবন। শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেপ্তার ১ আশাশুনিতে ইউনিয়ন পরিষদের জেন্ডার একশন প্ল্যান বিষয়ক কর্মশালা ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী দেশের ১৪ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও সংলাপ ইস্যুতে এখনও সিদ্ধান্তহীন ইরান হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু চিলমারীতে "কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের" কর্মশালা অনুষ্ঠিত শার্শায় চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় থানায় ৩ জনের নামে এজাহার দায়ের: আটক ১ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

হাতকড়া পড়ে আদালতে হাজির হবেন না ট্রাম্প: আইনজীবী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-04-2023 07:04:42 am

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হাতকড়া পরানো হবে না। ট্রাম্পের আইনজীবী জো টাকোপিনার বরাত দিয়ে এ তথ্য জানায় বিবিসি। তিনি জানান, সন্দেহভাজন যাদের ফ্লাইট রিস্ক থাকে বা নিরাপত্তা ঝুঁকি তৈরি করে তাদের সাধারণত হাতকড়া পরানো হয়। ট্রাম্পের ক্ষেত্রে তা নয়। 


আগামী মঙ্গলবার (৪ এপ্রিল) স্থানীয় সময় ২টা ১৫ মিনিটে আদালতে এ মামলার শুনানি হতে পারে। এর আগে ট্রাম্প ফ্লোরিডা থেকে নিউইয়র্ক যাওয়ার জন্য একটি ব্যক্তিগত বিমানে উঠবেন এবং সেখানকার আদালতে আত্মসমর্পণ করবেন বলে আশা করা হচ্ছে। 


আইনজীবী জো তাকোপিনা জানিয়েছেন, মঙ্গলবার আদালতে হাজিরা দিতে পারেন ট্রাম্প। কিন্তু কিছুই নিশ্চিত নয়। প্রসিকিউটররা এই ঘটনা থেকে সর্বোচ্চ প্রচার পাওয়ার চেষ্টা করবেন। আর প্রেসিডেন্টকে হাতকড়া পরানো হবে না।


ট্রাম্পের শুনানি ও আত্মসমর্পণকে সামনে রেখে নিউইয়র্ক সিটির আদালতগুলোর চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এফবিআই, এনওয়াইপিডি, সিক্রেট সার্ভিস ও নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষ সেখানে একসঙ্গে কাজ করছে।


অনেকে ধারণা করছেন, ট্রাম্প আদালতে পৌঁছানোর আগেই পুরো এলাকা লকডাউন হয়ে যেতে পারে। ম্যানহাটনের একটি গ্র্যান্ড জুরি পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখার জন্য ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেওয়ার অভিযোগে অভিযুক্ত করেছে। তবে ট্রাম্পের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ আনা হয়েছে তা এখনও প্রকাশ করা হয়নি।

আরও খবর