দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

এশিয়া কাপ জিতবে ভারত: ওয়াটসন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-08-2022 03:07:40 pm

ফাইল ছবি

◾ স্পোর্টস ডেস্ক


আগস্টের ২৭ তারিখ আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপের ১৫তম আসর। ৬ দলের টি-টুয়েন্টি ফরমেটের এ টুর্নামেন্ট জিতবে কোন দল, এ নিয়ে ক্রিকেট অনুরাগীদের আগ্রহের যেন শেষ নেই।


এশিয়া কাপ ২০২২ জয় করবে কে? এ প্রশ্নের জবাব দিলেন সাবেক অজি অলরাউন্ডার শেন ওয়াটসন।


ওয়াটসনের বিশ্বাস, এবারের এশিয়া কাপ জিতবে ভারত। আইসিসির ওয়েবসাইটে টুর্নামেন্ট রিভিউ প্রসঙ্গে তিনি এ মতামত ব্যক্ত করেন।


ভারত কেন চ্যাম্পিয়ন হবে, এ প্রসঙ্গে ওয়াটসন দিয়েছেন কিছু ব্যাখ্যাও। তার মতে, গত টি-টুয়েন্টি বিশ্বকাপের পর থেকে ভারত মোট ২৪টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছে, এর মধ্যে জয়ী হয়েছে ১৯টি ম্যাচে। পাশাপাশি নতুন অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়ের অধীনেও ভালোই করছে তারা। ওয়াটসন বলেন, ‌'আরব আমিরাতের কন্ডিশনে ভারতই ফেভারিট। আমার মতে ভারতই জিতবে এ বছরের এশিয়া কাপ। দলগতভাবে তারা দারুণ। তাদের ব্যাটিং ইউনিট বেশ শক্তিশালী।'


তবে ওয়াটসন মনে করেন, ভারতকে চ্যাম্পিয়ন হওয়ার পথে পাকিস্তানের কঠিন বাধাও পাড়ি দিতে হবে। ওয়াটসন এ প্রসঙ্গে বলেন, ভারতের প্রথম ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। ম্যাচটি বেশ দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে আমার বিশ্বাস।'


টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারিয়ে পাকিস্তান শুরু করেছিল তাদের যাত্রা। এ কথা স্মরণ করিয়ে ওয়াটসন বলেন, ‌'পাকিস্তানও দারুণ দল। তারা ভারতের বিরুদ্ধে ভালো খেলতে চায়। যেমনটা দেখা গেছে গত টি-টুয়েন্টি বিশ্বকাপে। এবারও তারা চাইবে ভারতকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করতে।' ওয়াটসন এটাও মনে করেন, ভারত-পাকিস্তানের ম্যাচ যারা জিতবে, তাদেরই বেশি সম্ভাবনা। তবে এক্ষেত্রে ভারতকেই এগিয়ে রাখেন তিনি।


ভারত প্রসঙ্গে কথার পাশাপাশি বিরাট কোহলির পড়তি ফর্ম নিয়েও কথা বলেন এই অলরাউন্ডার। ওয়াটসন বলছেন, ‘কোহলি এই টুর্নামেন্ট দিয়েই ফর্মে ফিরবে। সে অসাধারণ একজন ক্রিকেটার। খারাপ সময় সবার ক্যারিয়ারেই আসে। সেটা শেষও হয়ে যায়। সে যথেষ্ট বিশ্রাম নিয়েছে। আমিও বিশ্রাম নিয়ে খারাপ সময় পার করেছি। আশা করি, কোহলির ক্ষেত্রেও তাই ঘটবে।’

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৬ দিন ২৩ ঘন্টা ৪২ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৩০ দিন ৬ ঘন্টা ৪৭ মিনিট আগে