জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এক্সপ্রেসওয়েতে পুলিশের অভিযান, দশ ঘণ্টায় ১৯৬ মামলা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-03-2023 09:01:12 am

পদ্মা সেতুর দক্ষিণে জাজিরা প্রান্ত থেকে এক্সপ্রেসওয়েতে চলাচলকারী গাড়ির গতি নিয়ন্ত্রণ ও সচেতনতা সৃষ্টির জন্য হাইওয়ে পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে। সোমবার (২৭ মার্চ) থেকে এ অভিযান শুরু হয়। যা আগামী বৃহস্পতিবার (৩০ মার্চ) পর্যন্ত চলবে।


অভিযানের প্রথম দিন সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১০ ঘণ্টায় পদ্মা সেতুর দক্ষিণ প্লাজা থেকে বগাইল টোল প্লাজা পর্যন্ত ২৩ কিলোমিটার পথে দ্রুতগতির কারণে বাস, প্রাইভেট কার ও মাইক্রোবাসকে ১৯৬ মামলা দেওয়া হয়েছে।


মাদারীপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব এক্সপ্রেসওয়ের ওই অংশে ঢাকামুখী দুটি ও ভাঙ্গামুখী দুটিসহ মোট চারটি দল এ অভিযান পরিচালনা করে। প্রতিটি দলে ১০ জনসহ মোট ৪০ জন সদস্য ছিলেন।


মাদারীপুর হাইওয়ের পুলিশ সুপার মো. মাহবুবুল আলম বলেন, এত অল্প সময়ে হাইওয়ের ২৩ কিলোমিটার অংশে দ্রুত গতির কারণে ১৯৬টি মামলা করার নজির নেই। এ সময় দ্রুতগতির কারণে মামলা করার পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।


তিনি বলেন, আমরা আশা করছি আমাদের এ বিশেষ অভিযান ফলপ্রসূ হবে এবং মহাসড়কে চলাচলকারী গাড়ির চলকেরা সচেতন হবে এবং মহাসড়কের গতিসীমা মেনে যানবাহন চালাবেন। এতে সড়ক দুর্ঘটনা কমবে বলে আশা করি।

আরও খবর