শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

ঠাকুরগাঁওয়ে ২০০ বছরের বিস্ময়কর সূর্যপূরী আমগাছ


উত্তরের জনপদ ঠাকুরগাঁও বাংলাদেশের সর্বউত্তরের দুটি জেলার একটি এই জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় প্রায় দুই বিঘা জমিজুড়ে ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে প্রায় দুই শত বছর বয়সী একটি সূর্যপুরী আমগাছ।দূর থেকে দেখে মনে হতে পারে এটি বিশাল একটি বট গাছ। এই আমগাছের অবস্থান বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের মন্ডুমালা গ্রামে।


প্রতিনিয়ত দেশ-বিদেশে হতে দর্শনার্থীর ভিড় জমছে মন্ডুমালা গ্রামে। ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, সূর্যপূরী আমের একটি জাতের নাম । ঠাকুরগাঁওয়ের মানুষের প্রিয় এক আমের চাহিদা পুরো দেশজুড়ে। সুস্বাদু, সুগন্ধী, রসালো আর ছোট আঁটি সূর্যপুরীর বৈশিষ্ট্য।গাছটির উচ্চতা প্রায় ৮৫ ফুট পরিধি প্রায় ৩৫ ফুট। মূল গাছের তিন দিকে অক্টোপাসের মতো মাটি আঁকড়ে ধরেছে ১৯টি মোটা মোটা ডালপালা। গাছের মালিক নূর ইসলাম জানান, বয়সের ভারে ডালপালা নুয়ে পড়লেও গাছটির শীর্ষভাগে আছে সবুজের সমারোহ এখনও পুরো গাছজুড়ে আম ধরে। এবারও গাছটিতে প্রচুর মুকুল ধরেছে। প্রায় ৭৪ শতক মাটিজুড়ে বিস্তৃত আমগাছটি।তিনি আরও বলেন গতবছর এ গাছ থেকে প্রায় লাখ টাকার আম বিক্রি হয়েছিল।এইবারও বেশ ভালোই মুকুল ধরেছে, আশা করছি এইবারও বেশ ভালো টাকার আম বিক্রি হবে। রংপুর থেকে আসা এক মাদরাসা ছাত্রের সাথে কথা বলে জানা যায়, ফেইসবুকের মাধ্যমে আমি এই গাছটির কথা জানতে পারি।


আরও জানতে পারি যে এটি এশিয়ার সব থেকে বড় তাই আমার সকল বন্ধুরা মিলে ঠাকুরগাঁওয়ে আসা। দিনাজপুর থেকে দেখেতে আসা বিশ্ববিদ্যালয় ছাত্র রেজওয়ান আলী দৈনিক আস্থাকে বলেন, অনেক আগে থেকে এই গাছটির কথা শুনে আসছি টিভি ও মোবাইলেও অনেকবার দেখেছি তবে এই প্রথম ঠাকুরগাঁওয়ে আসলাম সরাসরি দেখে খুব ভালো লাগছে। আরও ভালো লাগতো যদি এই গাছের পাকা আম খেয়ে যেতে পারতাম।


আরও খবর



deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

১ দিন ৬ ঘন্টা ২৮ মিনিট আগে


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১ দিন ২১ ঘন্টা ১০ মিনিট আগে