নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান। কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

ইমরান খানের ১০ দফা পরিকল্পনা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-03-2023 06:40:47 am

পাকিস্তানের প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশকে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট থেকে উদ্ধারের জন্য একটি বিস্তারিত পরিকল্পনা তুলে ধরে ক্ষমতাসীন গোষ্ঠীটিকে চ্যালেঞ্জ জানিয়েছেন। দৈনিক পাকিস্তানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


প্রতিবেদনে বলা হয়, রোববার (২৬ মার্চ) লাহোরের মিনার-ই-পাকিস্তান এলাকায় এক সমাবেশে দেশকে সংকট থেকে বাঁচাতে ১০ দফা পরিকল্পনা ঘোষণা করেন তিনি। ইমরান খান বলেন, 'আমি চ্যালেঞ্জ করছি, দেশকে বাঁচানোর কোনো পরিকল্পনা বা উদ্দেশ্য শাসকগোষ্ঠীর নেই। আমি এসব থেকে সরে যাব, যদি তারা (সামরিক ও শাসক) বলতে পারে, তাদের একটা পরিকল্পনা আছে। কিন্তু আমি জানি পরিকল্পনাটা কোথায়। কোনো পরিকল্পনা নেই।'


দেশকে সংকট থেকে উদ্ধারে ১০ দফা পরিকল্পনা ঘোষণা করে ইমরান খান জানান, এই পরিকল্পনা পাকিস্তানকে অর্থনৈতিক মন্দা থেকে রক্ষা করবে। বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে প্রবাসী পাকিস্তানিদের সরাসরি পাকিস্তানে বিনিয়োগে উৎসাহিত করতে হবে। এক্ষেত্রে বারবার আইএমএফের কাছে যাওয়ার দরকার নেই।


পরিকল্পনার কথা বলতে গিয়ে তিনি জানান, দল নির্বাচিত হলে তার সরকার পর্যটন খাতের উন্নয়নে পদক্ষেপ নেবে। সরকারের আয় বাড়াতে খনিজ সম্পদ খাতে গুরুত্ব দেওয়া হবে। পুনরুজ্জীবিত হবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। 


ইমরান খান জানান, পিটিআই আবার ক্ষমতায় এলে রাজস্ব আদায় বাড়ানোর পদক্ষেপ নেবে। এছাড়া, চীনের সহায়তায় দেশের কৃষি উৎপাদন বাড়াতে যা যা করা দরকার তা করা হবে। একই সঙ্গে সরকারের বাজেট ঘাটতি আরও কমবে। সরকারি অর্থায়নে আবাসন কার্যক্রম আবার শুরু হবে। 


বস্তিবাসীদের জন্য ঘর নির্মাণ করবে। স্বাস্থ্য কার্ড আবার চালু করা হবে। দেশকে সংকট থেকে বাঁচাতে এমন আরও কিছু পরিকল্পনার কথা তুলে ধরেন ইমরান খান। তার মতে, পাকিস্তানের বর্তমান সংকট থেকে বেরিয়ে আসার কোনো ‘সহজ পথ’ নেই। এ জন্য কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। 


এই কঠিন সিদ্ধান্ত একমাত্র সরকারই নিতে পারে। কারণ দেশের জনগণ সেই অধিকার দিয়েছে শুধুমাত্র সরকারকে। পাকিস্তান তেহরিক-ই-ইসলাম (পিটিআই) প্রধান ইমরান খান গত বছরের এপ্রিলে জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাবের পর ক্ষমতাচ্যুত হন। এরপর তিনি একাধিক মামলার আসামি হন। 

আরও খবর