যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

মাত্র ৮ ওভারেই মোহামেডানকে হারালো মাশরাফির রূপগঞ্জ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-03-2023 06:38:52 am

মাশরাফি বিন মর্তুজার বিধ্বংসী বোলিংয়ে ৫ উইকেট এবং মাত্র ৮০ রানে অলআউট মোহামেডান। জবাব দিতে নেমে লিজেন্ডস অব রূপগঞ্জ ব্যাট হাতে ছিলো আরও বিধ্বংসী। দুই ওপেনার মুনিম শাহরিয়ার এবং পারভেজ হোসেন ইমন মিলে মাত্র ৮.২ ওভারেই হারিয়ে দিলো মোহামেডানকে। মাশরাফির দলের জয় ১০ উইকেটের বিশাল ব্যবধানে।


আন্তর্জাতিক ক্রিকেট কিংবা স্থানীয় ক্রিকেট, সম্প্রতি খুব দ্রুত ম্যাচ জয় করে নেয়ার একটা তুমুল প্রতিযোগিতা শুরু হয়েছে। মাত্র কয়েকদিন আগেই ভারতকে ১১৭ রানে অলআউট করে দিয়ে মাত্র ১১ ওভারে ম্যাচ জয় করে নেয়ার রেকর্ড গড়েছিলো অস্ট্রেলিয়া। এর কয়েকদিন পর ওয়েস্ট ইন্ডিজের ২৬০ রানের বড় স্কোর তাড়া করে দক্ষিণ আফ্রিকা ম্যাচ জিতেছে ২৯.৩ ওভারে (২৬৪ রান করে)।


এবার বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে, ঢাকা প্রিমিয়ার লিগে প্রতিপক্ষকে কম রানে বেধে ফেলে দ্রুত ম্যাচ জয় করে নেয়ার রেকর্ড গড়লো মাশরাফি বিন মর্তুজার লিজেন্ডস অব রূপগঞ্জ। ৪১.২ ওভার (২৪৮ বল) হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছালো রূপগঞ্জ।


লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে কম ওভারে জয়ের রেকর্ড কি না এটি বের করা দুরহ। তবে, স্মরণাতীতকালে এত কম ওভারে একদিনের ক্রিকেটে কেউ জয় তুলে নিয়েছে, তার নজির নেই।


বিকেএসপির তিন নম্বর মাঠে অনুষ্ঠিত ১০০ ওভারের এই ম্যাচটি শেষ হয়ে গেলো মাত্র ৩১ ওভার খেলেই। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইমরুল কায়েসের দল খেলেছে মাত্র ২২.৪ ওভার। জবাব দিতে নেমে লিজেন্ডস অব রূপগঞ্জ খেলেছে মাত্র ৮.২ ওভার। কোনো ওয়ানডে ম্যাচও এত কম সময়ে, কম ওভারে শেষ হয়েছে কি না পরিসংখ্যান ঘেঁটে বের করার বিষয়।


ভারত এবং অস্ট্রেলিয়ার ম্যাচটি শেষ হয়েছিলো মাত্র ৩৭ ওভারে। তার চেয়েও মোহামেডান-রূপগঞ্জের ম্যাচটি শেষ হয়েছে ৬ ওভার কম খেলে।


টস জিতে মোহামেডানকে ব্যাট করতে পাঠান লিজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ব্যাট করতে নেমে শুরুতে মাহিদুল ইসলাম অঙ্কন শূন্য রানে আউট হলেও ইমরুল কায়েস এবং সৌম্য সরকার মিলে গড়ে তোলেন ৫০ রানের জুটি। ৫৩ রানে গিয়ে পড়ে দ্বিতীয় উইকেট।


অর্থ্যাৎ, ১ উইকেটে ৫৩ রান থেকে ৮০ রানে অলআউট মোহামেডান। ১৭ রানেই পড়েছে মোট ৯টি উইকেট। ঝড়ো বাতাসে গাছে থাকা পাকা ফল যেভাবে টাপটপ পড়তে থাকে, সেভাবে পড়েছে মোহামেডানের উইকেট। ইমরুল, সৌম্য, অনুষ্টুপ মজুমদার, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, শুভাগত হোম, এনামুল হক জুনিয়র, সৈয়দ খালেদ আহমেদ, কামরুল ইসলাম রাব্বিরা শুধু আসা-যাওয়ার মিছিলই করেছেন।


মাশরাফি ৮.৪ ওভার বল করে ৩টি মেডেন নিয়েছেন। ১৭ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। ভারতীয় চিরাগ জানি নেন ২ উইকেট, নাঈম ইসলাম জুনিয়রও নিয়েছেন ২টি উইকেট। ১টি উইকেট নেন সোহাগ গাজী।


সাবেক ওপেনার এবং লিজেন্ডস অব রূপগঞ্জের প্রধান কোচ তুষার ইমরান জাগোনিউজকে বলেছেন, ‘যে উইকেট ছিল, তা দেখে মনে হয়েছে সেটা ২৮০-২৯০ রানের উইকেট। মোহামেডান ৫৩ রান পর্যন্ত ছিল ভালো অবস্থানে। ১টি উইকেট হারিয়েছিলো শুধু। কিন্তু এরপরই তাদের কি হলো জানি না। একের পর এক উইকেট হারিয়েছে। এটা স্রেফ অবিশ্বাস্য।’


জবাব দিতে নেমে যে উইকেটে মোহামেডান ৮০ রান তুলে প্যাকেট হয়েছে, সেই উইকেটে দাপটের সঙ্গে ব্যাট করলেন রূপগঞ্জের দুই ওপেনার। ২৯ বল খেলে ৩০ রানে অপরাজিত ছিলেন মুনিম শাহরিয়ার। ৪টি বাউন্ডারির সঙ্গে মেরেছেন ১টি ছক্কার মার। অন্যদিকে পারভেজ হোসেন ইমন অপরাজিত ছিলেন ২১ বলে ৪৪ রান নিয়ে। ৪টি করে বাউন্ডারি এবং ছক্কা হাঁকিয়েছেন তিনি।


মোহামেডানের নাজমুল অপু, সৈয়দ খালেদ আহমেদ, এনামুল হক জুনিয়র, কামরুল ইসলাম রাব্বি এবং ইমরুল কায়েসরা মিলে বোলিং করে একটি উইকেটেরও পতন ঘটাতে পারেননি রূপগঞ্জের।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৯ দিন ২৩ ঘন্টা ১৮ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৩৩ দিন ৬ ঘন্টা ২৩ মিনিট আগে