শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

রামগড়ে মহান স্বাধীনতা দিবস পালিত


রামগড়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। 


রবিবার (২৬ শে মার্চ) সকালে রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিনের সভাপতিত্বে পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস,থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান,যুদ্বকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হেমদারঞ্জন ত্রিপুরা,বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তফা হোসেন, প্রমোদ বিহারি। অনুষ্ঠানে উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের ব্যবস্থাপনায় পাঁচটি বিদ্যালয়ের নবম দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের ট্যাব এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজ সেবা অধিদপ্তরের বাস্তবায়নাধীন জটিল ও দূরারোগ্য রোগের এককালীন অনুদান কর্মসূচী থেকে রামগড় পৌরসভার ক্যান্সার, কিডনি, স্ট্রোকে প্যারালাইজড আক্রান্তদের মাঝে চেক বিতরণ করেন অতিথিরা। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা উম্রাচিং চৌধুরী অনুষ্ঠান সঞ্চালনা করেন। এর আগে সূর্যোদয়ের সাথে সাথে রামগড় লেকপাড়ে স্থাপিত বিজয় ভাস্কর্যের প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনি দিয়ে স্বাধীনতা দিবসের উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। পরে বিজয় ভাস্কর্যের বেদীতে পুস্প মাল্য অর্পনের মাধ্যমে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ,প্রশাসন,রামগড় পৌরসভা, বাংলাদেশ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড,বাংলাদেশ জাতীয়তা বাদী দল (বিএনপি), বাংলাদেশ পুলিশ রামগড় সার্কেল, রামগড় থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে,রামগড় প্রেসক্লাবসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান,রাজনৈতিক, সামাজিক সেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,জাতীয় সংগীত পরিবেশন ও বাংলাদেশ পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করেন। এছাড়াও স্বাধীনতা দিবসের অনুষ্ঠানমালায় রয়েছে বিশেষ প্রার্থনা, ক্রিড়া প্রতিযোগিতায়, আলোকসজ্জা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবারের ব্যবস্থা,তথ্য অফিসের আয়োজনে মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র প্রদর্শনী ।

আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ১৪ ঘন্টা ৪০ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ১৮ ঘন্টা ৩৩ মিনিট আগে