মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

কুড়িগ্রামে চলন্ত মোটরসাইকেলে বিষাক্ত সাপ, প্রাণে বাঁচলো চালক



কুড়িগ্রামে এক এনজিও কর্মী তার ব্যবহৃত মোটরসাইকেলে চলন্ত অবস্থায় একটি বিষাক্ত সাপের কবলে পরেন। তাৎক্ষনিক মোটরসাইকেলটি দাঁড় করিয়ে প্রাণে বেঁচে যান তিনি।



রোববার (২৬ মার্চ) দুপুরে কুড়িগ্রাম শহরে এ ঘটনা ঘটে। 



জানা গেছে, আরডিআরএস কর্মী লুৎফর রহমান এবং তার নারী সহকর্মী (শাখা ম্যানেজার মারুফা আক্তার) বিশেষ কাজে কাঁঠালবাড়ী ইউনিয়নের অফিস থেকে মোটরসাইকেল যোগে শহরে আসছিলেন।



শহরের পৌরবাজার পার হয়ে কলেজ মোড় যাওয়ার সময় দেখেন মোটরসাইকেলের সামনের মিটারের উপর একটি বিষাক্ত সাপ ফণা তুলে আছে। 



পরে মোটরসাইকেল আরোহী কৌশলে গাড়িটি দাঁড় করালে সাপটি গাড়ির ভিতরে ঢুকে যায়। তাৎক্ষণিক কলেজ মোড় এলাকার একটি দোকানে গাড়িটি নিলে সৃষ্টি হয় যানজটের। প্রায় এক ঘন্টার চেষ্টায় মোটরসাইকেল মেকানিক দিয়ে খুলে বের করা হয় সাপটি। উৎসুক জনতা তাৎক্ষণিক মেরে ফেলে সেটিকে।



আরডিআরএস কর্মী লুৎফর রহমান জানান, আমরা বিশেষ কাজে মোটরসাইকেল যোগে শহরে আসতেছিলাম। হঠাৎ শহরের পৌরবাজার এলাকায় দেখি গাড়ির মিটারের উপর একটি বিষাক্ত সাপ ফণা তুলে আমাকে দেখছে। আমি কৌশলে গাড়িটি দাঁড় করিয়ে মোবাইল ফোন দিয়ে ছবি তুলি। পরে সাপটি গাড়ির ভিতর ঢুকে যায়। ধারনা করছি আমাদের অফিসের চারিদিকে জঙ্গল সেই জঙ্গল থেকে সাপটি গাড়িতে উঠতে পারে। যাইহোক আল্লাহপাক আমাকে বাঁচিয়েছে।



কুড়িগ্রাম বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। কোন কারণে সাপটি গাড়ির ভিতরে ঢুকতেই পারে। তবে সাপটি কি প্রজাতির তা না দেখে বিস্তারিত কিছু বলা যাবে না।


আরও খবর