সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

সৌদি আরবে ১৭ হাজার প্রবাসী গ্রেফতার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-03-2023 11:33:49 am

সৌদি আরবে মাত্র এক সপ্তাহের ব্যবধানে ১৭ হাজার প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। রেসিডেন্সি, শ্রম ও সীমান্ত আইন ভঙ্গ করার অপরাধে তাদের গ্রেফতার করা হয়েছে।


দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৬ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত রেসিডেন্সি আইন ভঙ্গ করায় ৯ হাজার ২৫৯ জনকে, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবের প্রবেশের চেষ্টাকালে ৪ হাজার ৮৯৯ জন ও শ্রম সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ২ হাজার ৪৯১ জনকে গ্রেফতার করা হয়েছে।


মন্ত্রণালয়ের প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়েছে, সৌদি আরবে অপরাধ সংঘটিত করে পালানোর চেষ্টাকারী অপরাধীদের সহায়তা করার সময় ১৮ জনকে হাতেনাতে আটক করা হয়েছে। সব মিলিয়ে সৌদি থেকে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, যারা অন্যদের সৌদিতে অবৈধ প্রবেশে সহায়তা করবে, আইন ভঙ্গকারীদের সহায়তা ও আশ্রয় দেবে, তাদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড অথবা ১০ লাখ রিয়াল জরিমানা অথবা গাড়ি ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।


সৌদি আরবে যেন অবৈধভাবে কেউ থাকতে না পারেন, সেটি নিশ্চিতে গত কয়েক বছরে বেশ কড়াকড়ি অবস্থানে রয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। অবৈধ অভিবাসীদের ধরতে কয়েকদিন পরপরই অভিযান চালাচ্ছে তারা। এসব অভিযানে অনেক মানুষ আটক হচ্ছেন ও পরে আকটদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

আরও খবর







6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

৩৯ দিন ১৪ ঘন্টা ২২ মিনিট আগে