টপসয়েল কাটা নীরব এক পরিবেশ বিপর্যয় ইউথ লিডালশীপ সামিটে যোগ দিতে অস্ট্রেলিয়া গেলেন অ্যাডভোকেট নাজমুল হাসান নোয়াখালীর বেগমগঞ্জে তিন ইট ভাটাকে অর্থদন্ড আগামী প্রজন্ম সম্ভাবনা নাকি সংকটের অশনি সংকেত? কাজী এহসানুল হক জিহাদ আমার কলম কখনো বিক্রি করবো না : শ্রীমঙ্গলের ইউএনও জিয়াউর রহমান, গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় ঝিনাইগাতীতে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীর দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লাখাইয়ে ঘন ঘন লোডশেডিংয়ে কারণে অতিষ্ঠ জনজীবন। শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেপ্তার ১ আশাশুনিতে ইউনিয়ন পরিষদের জেন্ডার একশন প্ল্যান বিষয়ক কর্মশালা ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী দেশের ১৪ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও সংলাপ ইস্যুতে এখনও সিদ্ধান্তহীন ইরান হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু চিলমারীতে "কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের" কর্মশালা অনুষ্ঠিত শার্শায় চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় থানায় ৩ জনের নামে এজাহার দায়ের: আটক ১ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শিল্প মন্ত্রণালয়ে স্বাধীনতা দিবস উদযাপন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-03-2023 11:23:14 am

শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে উদযাপন করা হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে শিল্প মন্ত্রণালয় চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় আয়োজন করা হয় মোনাজাত ও আলোচনা সভার।


শিল্প সচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থাগুলোর প্রধানরা উপস্থিত ছিলেন।


আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, ২৬ মার্চ বাংলাদেশের মানুষের কাছে মুক্তির মন্ত্রে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার দিন। স্বাধীনতা দিবসের প্রতিজ্ঞা থেকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবো। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।


সভাপতির বক্তব্যে শিল্পসচিব জাকিয়া সুলতানা বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আমাদের অঙ্গিকার থাকবে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধভাবে আগামী প্রজন্মের জন্য উন্নত বাংলাদেশ গড়ে তুলতে চেষ্টা করবো।


এসময় ২৬ মার্চ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মন্ত্রী।

আরও খবর