চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান

লাখাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত।

লাখাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত। লাখাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২৩ উদযাপন করা হয়েছে। রবিবার (২৬ মার্চ) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়।সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা সরকারি, আধাসরকারী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান,সরকার, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। উপজেলার অভ্যন্তরে কেন্দ্রীয় শহীদ মিনারে ও কৃষ্ণপুর বধ্যভূমিতে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, লাখাই প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন এর পক্ষে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। উপজেলা প্রশাসন এর আয়োজনে দিবসের তাথপর্য তুলে ধরে আলোচনা সভা ও বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান দুপুর ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তন এ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) নাহিদা সুলতানা এর সভাপতিত্বে ও প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শাহাদাত হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, নারী ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম। আলোচনায় অংশ নেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ নুনু মিয়া, কৃষি কর্মকর্তা মইন উদ্দিন, লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ, বীরমুক্তিযোদ্ধা এডভোকেট সালাহ উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, শহীদ পরিবারের সন্তান ও বীরমুক্তিযোদ্ধা গাজী শাহজাহান চিশতি, বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা জ্যোতি রন্জন সিনহা,লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম, উপজেলা আওয়ামিলীগ সহসভাপতি আব্দুল মতিন প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন গোলাম হায়দার মবিন,গীতা পাঠ করেন গৌতম চন্দ্র রায়। শেষে বীরমুক্তিযোদ্ধাদের মাঝে উপহার সামগ্রী তুলে দেন অতিথি বৃন্দ। এছাড়া মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারী বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথি বৃন্দ। পূর্বান্হে উপজেলা হ্যালিপ্যাড মাঠে পুলিশ, আনসার, ভিডিপি,বিএনসিসি,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও ছাত্র-ছাত্রী দের অংশগ্রহণে অনুষ্ঠিত কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী ও বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথি বৃন্দ।

আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ১৫ ঘন্টা ২৯ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ১৯ ঘন্টা ২২ মিনিট আগে