লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির

রামগড়ে বাড়ি ফেরার পথে স্কুল ছাত্রী যৌন নিপীড়নের শিকার, গ্রেপ্তার ২ যুবকের কোর্টে স্বীকারোক্তি


খাগড়াছড়ির রামগড়ে এক স্কুল ছাত্রী(১৩)কে যৌন নিপীড়নের অভিযোগে মোহম্মদ আলী(২৪) ও মো: শাহীন(২১) নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা শুক্রবার(২৪মার্চ) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।


রামগড় থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


গ্রেফতারকৃত মোহাম্মদ আলী রামগড়ের পাতাছড়া বাজার এলাকার আব্দুল কাদেরের ছেলে ও শাহীন একই এলাকার মামুনুল হকের ছেলে।


পুলিশ জানায়, গুইমারা কলেজিয়েট স্কুল বন্ধের পর ঐ স্কুলের সপ্তম শ্রেণীর এক ছাত্রী বৃহষ্পতিবার (২৩ মার্চ) রামগড়ের মানিকচন্দ্র পাড়ায় নিজ বাড়িতে যাওয়ার পথে বখাটে যুবক মোহাম্মদ আলী ও শাহীনের কবলে পড়ে। দৃত কার্বারীপাড়া নামক নির্জন পাহাড়ি রাস্তায় একাকী পেয়ে ঐ দুই যুবক মেয়েটিকে ধর্ষণের চেস্টা করে। এসময় তার আর্তচিৎকারে লোকজন এগিয়ে এলে বখাটে দুই যুবক পালিয়ে যায়।


পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম বলেন, ' এঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজনদের পাঠিয়ে অভিযুক্ত দুই যুবককে আটক করি। পরে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করি।' তিনি আরও বলেন, ওই দুই যুবক বখাটে ও মাদকাসক্ত।


রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: মিজানুর রহমান বলেন, গ্রেফতারকৃত দুই যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনে মামলা রুজু হয়েছে। শুক্রবার(২৪ মার্চ) খাগড়াছড়ির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম সেঁজুতি জান্নাতের আদালতে আসামীদ্বয় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ওসি বলেন, আদালত দুই আসামীকে খাগড়াছড়ি জেলা কারাগারে পাঠিয়েছেন।

আরও খবর






deshchitro-6af597d310290-121126044123.webp
লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

৫ ঘন্টা ৩২ মিনিট আগে