নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ

অধিনায়ক এমবাপের উড়ন্ত সূচনা, প্রথম ম্যাচেই হারালো নেদারল্যান্ডসকে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-03-2023 08:24:39 am

কিলিয়ান এমবাপেকে অধিনায়ক নির্বাচন করার পর পরই ফ্রান্স দলে গৃহদাহের খবর শোনা গিয়েছিলো। কিন্তু পরিবর্তিত ফ্রান্স দল মাঠে নামার সঙ্গে সঙ্গেই সে সব খবর যেন কর্পুরের মত উবে গেছে। দুরন্ত-দুর্বার ফরাসীদের সামনে ঠাঁই’ই পায়নি ডাচরা। ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে ফ্রান্সের কাছে ৪-০ গোলে রীতিমত বিধ্বস্ত হয়েছে নেদারল্যান্ডস।


অধিনায়ক হিসেবে দলের জয়ে যেমন উড়ন্ত সূচনা হয়েছে এমবাপের, তেমনি ব্যক্তিগত পারফরম্যান্সেও যেন উড়ছেন তিনি। জোড়া গোল করেছেন এমবাপে। এ নিয়ে সর্বশেষ দুই আন্তর্জাতিক ম্যাচে ৫ গোল করলেন তিনি। এর আগে গত বছর ১৮ ডিসেম্বর বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন পিএসজির এই ফুটবলার।


বিশ্বকাপের পর অবসর নেন ফ্রান্স অধিনায়ক হুগো লরিস। তার জায়গায় মাত্র সপ্তাহখানেক আগেই এমবাপেকে অধিনায়ক ঘোষণা করা হয়। অধিনায়ক হয়েই ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের সবচেয়ে কঠিন ম্যাচে, গ্রুপ ‘বি’-তে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামে ফরাসীরা।


ম্যাচে শুরু থেকেই দাপট দেখাচ্ছিলেন বিশ্বকাপের ফাইনালিস্টরা। ২১ মিনিটের মধ্যেই ৩-০ গোলে এগিয়ে যায় ফ্রান্স। ম্যাচ শুরুর দ্বিতীয় মিনিটেই গোলের সূচনা করেন গোলাপি চুলের আন্তোনিও গ্রিজম্যান। ৮ম মিনিটেই দ্বিতীয় গোল করেন দায়ত উপামেকানো। এরপর নিজের প্রথম এবং দলের তৃতীয় গোলটি করেন এমবাপে। ৩-০ গোলে প্রথমার্ধে শেষ করার পর দ্বিতীয়ার্ধে গিয়ে আরও একটি গোল করে ফরাসীরা। ৮৮তম মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল করেন ফ্রান্সের অধিনায়ক।


এমন এক দুর্দান্ত জয়ের পর এমবাপে বলেন, ‘আমরা সমর্থকদের হতাশ করতে চাইনি। বিশ্বকাপের পর এটাই আমাদের প্রথম ম্যাচ ছিল। যে ছন্দে আমরা বিশ্বকাপ খেলেছিলাম, সেটাই ধরে রাখতে চেয়েছিলাম। যদিও ফাইনালটা আমাদের ভাল যায়নি।’


নেদারল্যান্ডসের এই বড় পরাজয় রোনাল্ড কোম্যানের মুখে বিশাল এক চপেটাঘাত। কারণ লুইস ফন গালের কাছ থেকে দায়িত্ব নেয়ার পর এটা ছিল তার প্রথম ম্যাচ এবং সূচনাটা হলো তার বাজে এক পরাজয়ের মধ্য দিয়ে। ফন গালের নেদারল্যান্ডস কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেছিলো।


কাতারে লিওনেল মেসির আর্জেন্টিনার সঙ্গে ১২০ মিনিটের ম্যাচে ৩-৩ গোলে ড্র করার পর টাইব্রেকারে হেরে যায় ফ্রান্স। সেই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন এমবাপে। ফ্রান্সের এরপরের ম্যাচ আয়ারল্যান্ডের বিরুদ্ধে। আগামী সোমবার অনুষ্ঠিত হবে সেই ম্যাচটি।

আরও খবর



6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৩০ দিন ১০ ঘন্টা ১৩ মিনিট আগে