এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু

রাজশাহী কলেজ রাষ্ট্রবিজ্ঞান ডিবেটিং ক্লাবের সভাপতি আফসানা, সম্পাদক সিহাব

সেহের আলী দূর্জয় - প্রতিনিধি

প্রকাশের সময়: 23-03-2023 06:22:38 pm

আফসানা আফরোজ খুশিকে সভাপতি ও সিহাব আলীকে সাধারণ সম্পাদক করে রাজশাহী কলেজ রাষ্ট্রবিজ্ঞান ডিবেটিং ক্লাবের ২০২৩-২৪ সেশনে ২১ সদস্যদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।


বুধবার (২২ মার্চ ২০২৩) সন্ধ্যা সাড়ে ৭টায় এক ভার্চুয়াল সভায় ক্লাবের উপদেষ্টা কামরুল হাসান ডিবেটিং ক্লাবের অন্যান্য উপদেষ্টামন্ডলীর পরামর্শক্রমে ও বিভাগীয় প্রধানের অনুমতি সাপেক্ষে এ কমিটি ঘোষণা করেন।


ডিবেটিং ক্লাবের নব গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি শারমিন ফেরদৌস রিমা , সহ-সভাপতি রুম্মান আহমেদ বুলবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক জাকিয়া ফেরদৌস এ্যানি, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার মেরাজ, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেরুননেছা মুন্নি , কোষাধ্যক্ষ তারেক আহম্মেদ, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক রবিউল ইসলাম মিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিন্নাতুন নাহার ময়না, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়ামান সরকার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফারহান আহমেদ, ইভেন্ট ম্যানেজমেন্ট জাকি মুজাহিদ।


কার্যনির্বাহী সদস্যরা হলেন জিয়ারুল ইসলাম জিয়া, মাহফুজুর ইসলাম নাহিদ, সাদিয়া সুলতানা, মিফতাহুল জান্নাত নিশাদ, চাঁদনী ইসলাম ও মোর্শেদা আক্তার।


নবগঠিত কমিটির সভাপতি আফসানা আফরোজ খুশি বলেন, দীর্ঘ ৪বছর এই ক্লাবে আমার পথযাত্রা। এই ক্লাব আমার বিশেষ আবেগের জায়গা। দীর্ঘ পথচলার পরে আমি এই ক্লাবের মুল দায়িত্বে আসতে পেরে অনেক বেশি আনন্দিত এবং বিশেষ কৃতজ্ঞতা ক্লাবের সম্মানিত উপদেষ্টামন্ডলী সহ ক্লাবের সাবেক-বতর্মান সকল সদস্যের প্রতি। তারা আমাকে চেয়েছেন, আমাকে যোগ্য মনে করেছেন। আমি আমার সবটা দিয়ে ক্লাবের জন্য কাজ করে যাব। যাতে করে এ ক্লাব আমাদের নেতৃত্বে আরো বেশি সমৃদ্ধ হতে পারে। সকলের দোয়া প্রত্যাশি।

আরও খবর