লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির

সীমান্ত থেকে স্বর্ণের বারসহ ০২ জন পাচারকারী আটক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর খুলনা ব্যাটালিয়নের অভিযানে যশোরের শার্শা উপজেলার অগ্রভূলাট সীমান্ত থেকে ১.১৬৭ কেজি ওজনের ১০টি স্বর্ণের বারসহ ০২ জন পাচারকারী আটক ।


অদ্য ২৩ মার্চ ২০২৩ তারিখ বিজিবি'র খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) নিজস্ব তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, যশোরের শার্শা উপজেলার অগ্রলাট সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান বাংলাদেশ হতে ভারতে পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এর নেতৃত্বে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ অগ্রভূলাট বিওপি’র একটি টহলদল মেইন পিলার ১৭/৭ এস এর ৫৪ আর পিলার হতে আনুমানিক ০৬ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে জামতলা গ্রামস্থ জামতলার মোড় নামক স্থানে পাকা রাস্তার পার্শ্বে গোপনীয়তার সাথে অবস্থান নেয়। কিছুক্ষণ পর ০২ জন ব্যক্তি পায়ে হেঁটে টহলদলের নিকটবর্তী আসলে বিজিবি টহলদল সন্দেহজনকভাবে তাদেরকে থামতে বলে। বর্ণিত ব্যক্তিরা না থেমে দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করলে বিজিবি টহলদল তাৎক্ষণিকভাবে তাদেরকে আটক করে। জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিরা তাদের পরিচয়- (১) মোঃ জাফর আলী (৫২), পিতা- মোঃ জায়েদ আলী, গ্রাম- বাহিরগ্রাম, পোস্ট- বাহিরগ্রাম, থানা- নড়াইল, জেলা- নড়াইল এবং (২) মোঃ নয়ন আলী (১৮), পিতা-মোঃ বিল্লাল হোসেন, গ্রাম- দুধপাতিল, পোস্ট-দর্শনা, থানা-দামুড়হুদা, জেলা- চুয়াডাঙ্গা বলে জানায়। পরবর্তীতে তাদের দেহ তল্লাশী করে পায়ে পরিহিত মোজার ভেতর পায়ের তালুর নীচে অভিনব কায়দায় কস্টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ১.১৬৭ কেজি ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করে। জব্দকৃত স্বর্ণের আনুমানিক সিজারমূল্য-৯৬,৫১,০৯০/- (ছিয়ানব্বই লক্ষ একান্ন হাজার নব্বই) টাকা।


আটককৃত পাচারকারীদ্বয় স্বর্ণের বারগুলো অগ্রভূলাট সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিল বলে জানায়। এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও খবর






deshchitro-6af597d310290-121126044123.webp
লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

৫ ঘন্টা ২১ মিনিট আগে