লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

ঈদগাঁওতে শিক্ষার্থীকে পেটানোর প্রতিবাদে সড়ক অবরোধ

 ঈদগাঁও এলাকায় সাদা পোশাকে ৭ পুলিশ সদস্যের চাঁদাবাজির প্রতিবাদ করায় জাবের আহমদ জিসান নামের এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।


এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বুধবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও অংশ অবরোধ করে জড়িত পুলিশ সদস্যদের শাস্তির দাবি জানায়।


প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদগাঁও থানায় কর্মরত ৭ পুলিশ সদস্য সাদা পোশাকে বাজারের ডিসি সড়কে পণ্যবাহী ট্রাক থামিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছিলেন। সে সময় ব্যস্ততম সড়কে যানজট সৃষ্টি হয়। ঘটনাস্থলে উপস্থিত এসএসসি পরীক্ষার্থী জিসান পুলিশের প্রকাশ্যে চাঁদাবাজির প্রতিবাদ জানায় এবং যানজটে জনভোগান্তির কথা বলে। এক পর্যায়ে পুলিশ সদস্যরা ওই শিক্ষার্থীকে চড়-থাপ্পড় মারেন। সে নিজেকে আত্মরক্ষার চেষ্টা করলে পুলিশ সদস্যরা একজোট হয়ে তার ওপর হামলা চালায়। পরে ঘটনাস্থলে উপস্থিত লোকজন জড়ো হয়ে জিসানকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। এরপর তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।


আহত জিসানের বন্ধু তৌহিদুল ইসলাম বলেন, 'স্থানীয় বিক্ষুব্ধ লোকজন ঘটনাস্থল থেকে ১ পুলিশ সদস্যকে আটক করে ঈদগাঁও থানায় সোপর্দ করেছে।'


এ ঘটনার প্রতিবাদে সকাল থেকে দুপুর পর্যন্ত কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও স্টেশন এলাকা‌ একদল শিক্ষার্থী অবরোধ করে রাখে। সে সময় মহাসড়কে যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির ঘটনাস্থলে গিয়ে জড়িত পুলিশ সদস্যদের শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।


ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মুহাম্মদ শহিদুল হক বলেন, 'কোনো কারণ ছাড়া সাদা পোশাকে শিক্ষার্থী ও নিরীহ পথচারীদের ওপর পুলিশের হামলা জঘন্য অপরাধ। এমনটি ক্ষমতার চরম অপব্যবহারও বটে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। যারা ছাত্রকে পিটিয়ে আহত করেছে, তাদের শাস্তি হওয়া দরকার।'


এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর, রামু ও ঈদগাঁও সার্কেল) মিজানুর রহমান বলেন, 'ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও খবর