লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির

ধানক্ষেতে দেওয়া ইদুর মারার বৈদ্যুতিক ফাদে জরিয়ে নলছিটির এক স্কুল ছাত্রের মৃত্যু

ঝালকাঠির নলছিটিতে ধানক্ষেতে দেওয়া ইদুঁর মারার বৈদ্যুতিক ফাঁদে জরিয়ে স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০টার দিকে উপজেলার পৌরএলাকার শীতলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নান্দিকাঠী এলাকার বাসিন্দা রিপন খানের ছেলে জাহিদুল খান(১২) পার্শ্ববর্তী একটি ঘেরে মাছ ধরতে গেলে কোন কারণে সে ঘেরের পাশে অবস্থিত ধানক্ষেতে পরে যায়। এসময় সেখানে থাকা বৈদ্যুতিক তারে জরিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলাম অভি জানান,নিহত জাহিদুল খানের সাথে আরও কয়েকটি ছেলে ছিল তারা জাহিদকে বিদ্যুৎ এর তারে জরিয়ে ছটফট করতে দেখে বাড়িতে এসে খবর দেয়। এরপর বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে এবং স্থানীয় কাউন্সিলর থানা পুলিশ কে খবর দেয়। নিহত জাহিদুল খান  নান্দিকাঠি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীতে লেখাপড়া করতো বলে জানা গেছে। 

এ ঘটনায় ক্ষুব্দ জনতা জরো হয়ে ধানক্ষেতের মালিক সুমন হোসেনের বসত ঘরে হামলা চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

এ ব্যাপারে নলছিটি অফিসার ইনচার্জ মু. আতাউর রহমান জানান, ধানক্ষেতে দেওয়া বিদ্যুৎ এর তারে জরিয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি প্রেরন করা হবে। নিহতের অভিভাবকদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 


আরও খবর