লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির

জয়পুরহাটে এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত

জয়পুরহাটে মাদক মামলায় ফরহাদ আলী নামে এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। 


বুধবার (২২ মার্চ) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক আব্বাস উদ্দিন এ রায় দেন। 


দন্ডপ্রাপ্ত ফরহাদ আলী চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার শান্তিপাড়া দর্শনা গ্রামের মৃত আদম আলীর ছেলে। তিনি জামিন নিয়ে পলাতক রয়েছেন।


রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল। 


মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ১০ জুলাই ফরহাদ আলী নেশা জাতীয় বুপ্রেনরপিন ইনজেকশন ভারত থেকে চোরাচালানের মাধ্যমে দেশে পাচার করার সময় পাঁচবিবি উপজেলার চেঁচরা এলাকায় স্থানীয়রা তাকে আটক করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১৪০ পিস নেশা জাতীয় ইনজেকশনসহ তাকে গ্রেফতার করে। 


এঘটনায় পরের দিন পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করা হয়। 


এ মামলার দীর্ঘ শুনানি শেষে আদালতের বিচারক আজ এ রায় দেন।


আরও খবর