লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির

জেলহাজাত বাসের দায়ে আইনী বিশ্লেষণ

পরার্থ দায় : ঈদগাঁও উপজেলায় স্বামীর ফৌজদারি অপরাধের দায়ে স্ত্রী ও দু'শিশুর জেল হাজাতবাসের আইনী বিশ্লেষণ !


সাধারণত আইন অনুসারে প্রত্যেক ব্যক্তি তার কৃত অপকর্মের জন্য দায়ী হয়, অন্যের অপকর্মের জন্য তাকে জবাবদিহি করতে হয় না। কিন্তু টর্ট আইনে এই নিয়মের কিছু ব্যতিক্রম আছে যেক্ষেত্রে একজনের অপকর্মের জন্য অন্য ব্যক্তিকে দায়ী করা হয় এবং একে পরার্থ দায় (Vicarious  Liability) বলা হয়। 


পরার্থ দায় তিন ভাবে হতে পারে। যথাঃ ০১.অপকর্মকারীর সাথে কোন সম্পর্কের ফলে (By relation);

 ০২.অপকর্মটি অনুমোদনের ফলে (By ratification); 

০৩.অন্যায় কাজে প্ররোচনা বা সহায়তা করলে (By abetment)। 


যে সকল  সম্পর্কের কারণে অন্যের অপকর্মের দায়িত্ব বহন করতে হয়

অন্যায়কারীর সাথে যে সকল সম্পর্কের জন্য অপকর্মের দায়িত্ব গ্রহণ করতে হয় তার মধ্যে নিম্নবর্ণিতগুলো অন্যতম। যথাঃ

#মনিব ভৃত্য সম্পর্ক (Master and servant); 

#প্রধান ও প্রতিনিধি সম্পর্ক (Principal and agent); 

#নিয়োগকর্তা ও প্রতিনিধি সম্পর্ক (Employer and Independent contractor)

#অভিভাবক ও প্রতিপাল্য (Gurdian and ward)। 


উদাহরণঃ- ‘ক’ একটি বেসরকারী হাসপাতালে কর্মরত সার্জন। রোগীর অপারেশনকালে মাত্রাতিরিক্ত ইনজেকশন প্রয়োগ করলে রোগীর মৃত্যূ ঘটে।এ ক্ষেত্রে বিবাদী হচ্ছে কর্তব্যরত সার্জন এবং বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে, কর্তব্যরত সার্জন অবহেলার দায়ে দায়ী হবে। অবহেলার জন্য প্রয়োজনীয় উপাদান হচ্ছে ৩ টি। যথাঃ ০১.সাবধানতা অবলম্বনের দায়িত্ব; 

০২.বিবাদী কর্তৃক সে দায়িত্ব লংঘন; 

০৩.পরিণতিতে বাদীর ক্ষতি। 

এক্ষেত্রে, ৩ টি উপাদানই বর্তমান রয়েছে। তাই বাদী এ উপাদানগুলি প্রামাণ করতে পারলে কর্তব্যরত সার্জন দায়ী হবে। এছাড়া বেসরকারী হাসপাতাল কর্তৃপক্ষ পরার্থ দায়ের ভিত্তিতে দায়ী হবে। কারণ, সার্জন ও বেসরকারী হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে নিয়োগকর্তা এবং কর্মচারী সম্পর্ক বিদ্যমান।  নবগঠিত ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউপি'র কথিত ঘটনার সহিত পরার্থ দায় হিসেবে স্ত্রী ও দু'শিশু সন্তান'কে মামলায় জড়িত করণ এবং হাজতবাস আইনও আইনের ভাষ্য বিরোধী। যা হয়েছে খুবই অন্যায় ও আইনের ব্যত্যয় হয়েছে বলে প্রতীয়মান হয়।


লেখকও কলামিস্ট 

মোবারক হোসাইন সাঈদ, 

   এডভোকেট,

জেলাও দায়রা জজ আদালত, কক্সবাজার

Tag
আরও খবর