লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির

সাতক্ষীরায় দিনগুলো শ্রেষ্ঠ সময় ছিল কাটানো প্রধান বিচারপতি

সাতক্ষীরায় কাটানো দিনগুলো জীবনের শ্রেষ্ঠ সময় ছিল। যদি কেউ আমাকে প্রশ্ন করে জীবনের সবচেয়ে ভালো দিনগুলো কোথায় কাটিয়েছি, জবাবে বলব সাতক্ষীরায়। মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষক মিলনাতয়নে এ কথা বলেন বাংলাদেশ সরকারের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

সকালে সার্কিট হাউজে প্রধান বিচারপতিকে অভ্যর্থনা জানান সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির,পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানসহ প্রশাসনের সকল পর্যায়র কর্মকর্তাবৃন্দ।

এ সময় প্রধান বিচারপতি স্মৃতি চারণ করে বলেন, প্রধান বিচারপতি একদিনের হইনি এর পেছনে অনেকের অবদান রয়েছে। তাদের মধ্যে উল্লেখ্য অবদান রয়েছে সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষকদের। বাবা মা আমাদের জন্ম দিয়েছেন তবে শিক্ষকদের অবদান আমাদের জীবনে অনস্বীকার্য। এই প্রতিষ্ঠানের সকল শিক্ষকদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা অমলিন হয়ে থাকবে চিরকাল।

প্রধান বিচারপতি আরও বলেন, ১৯৭৪ সালে সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী ছিলাম আমি। সে সময়ে ক্লাসের ফাঁকে কলেজের লেকে যেয়ে বসে থাকা। বরই খেতে খেতে বন্ধুদের সাথে গল্প করা এগুলো সবই ছিল জীবনের রঙিন ইতিহাস। সাতক্ষীরা আমার জন্মস্থান না হলেও জীবনের রঙিন সময় গুলো এখানে কাটিয়েছি।

সাতক্ষীরা সরকারি কলেজে যাওয়ার আগে, সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষক অবসরপ্রাপ্ত প্রফেসর আবু ওদুদ এর সঙ্গে সাক্ষাৎ করতে প্রধান বিচারপতি নিজে তার বাসাতে যান। পরবর্তীতে শিক্ষককে সঙ্গে নিয়ে সাতক্ষীরা সরকারি কলেজে আসেন প্রধান বিচারপতি। শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সরকারি কলেজ মাঠে নিজ হাতে একটি নারকেল গাছের চারা রোপন করেন।এসময় প্রধান বিচারপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিচারপতির কাছের বন্ধু ও শিক্ষকগণ।

প্রসঙ্গত, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ১৯৭৪ সালে সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। মঙ্গলবার সাতক্ষীরা আদালত চত্বরে একটি উদ্বোধনী কার্যক্রমে অংশগ্রহণ করার পূর্বে সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেন তিনি।

আরও খবর