কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একজনের


ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গীতে  সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একজনের । সড়ক দুর্ঘটনা এখন নিত্য ঘটনায় পরিণত হয়েছে ঠাকুরগাঁয়ে । প্রায় দুর্ঘটনা ঘটছে যেখানে সেখানেই । নতুন করে যোগ হচ্ছে মৃত্যুর মিছিল ।

বোরো খেতে সেচ দিয়ে রাতে শ্যালোমেশিন তুলে বাইসাইকেলে উঠিয়ে বাড়িতে ফিরছিলেন শরিফুল ইসলাম (২২) ও আরিফুল ইসলাম (১৯) নামে দুই ভাই। এ সময় পেছন থেকে মোটরসাইকেল ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান বড় ভাই শরিফুল ইসলাম। আর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ছোট ভাইকে। 


গতকাল  সোমবার রাত সাড়ে ৮টার সময় বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে। 


নিহত শরিফুল ইসলাম ও আহত আরিফুল ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের লালাপুর গ্রামের সহিদুর রহমানের ছেলে। 


মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মহসিন আলী জানান, বড় ভাইয়ের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। ছোট ভাই আরিফুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 


প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বোরো ধানে সেচা কাজ শেষ করে একটি বাইসাইকেলে শ্যালোমেশিন তুলে দুই ভাই বাড়িতে যাচ্ছিলে। একজন সাইকেলের হ্যান্ডেল ধরেছিলেন, অপরজন পেছন থেকে ধাক্কা দিচ্ছিলেন। এ সময় একটি প্রাইভেটকারকে সাইড দিতে গিয়ে অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেল তাঁদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শরিফুল মারা যান। 


বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

আরও খবর