চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার* দৌলতদিয়া যৌনপল্লীতে আতঙ্ক : ১২ দিনে দুই যৌনকর্মীকে হত্যা

নোয়াখালীর সেনবাগ পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত


নোয়াখালীর সেনবাগ উপজেলার সেনবাগ পৌরসভা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। 


সোমবার ( ২০ মার্চ ) নোয়াখালীর সেনবাগ পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বেলা ১১টায় সেনবাগ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। 

সম্মেলন অনুষ্ঠানে এডভোকেট আবদুল আজিম  মানিক ও শাহরিয়ার আলমগীর আলো'র সঞ্চালনায় সভাপতিত্ব করেন ভিপি মমিন উল্যাহ মানিক ।


উক্ত সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান এবং সেনবাগ- সোনাইমুড়ী-২ আংশিক আসনের সাংসদ আলহাজ্ব মোরশেদ আলম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সানজি গ্রুপের চেয়ারম্যান লায়ন জাহাঙ্গীর আলম মানিক। 


এসময় আরো উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ গোলাম কবির, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, ৩নং ডমুরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত হোসেন কানন, সেনবাগ সরকারি কলেজের সাবেক এজিএস ও এজেআর কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক সামছুদ্দীন আহমেদ রিয়াদ, ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুল হুদা, সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীগণ, পৌরসভার কাউন্সিলরগণ,পৌর ও অন্যান্য ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগের  নেতাকর্মীগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


সভায় প্রধান অতিথি বলেন, আমরা এখনই ঘোষণা দিচ্ছি না, কাউন্সিলরগণের সাথে আলোচনা করে দুই এক দিনের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করবো।

আরও খবর