নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আন্দোলনে সফল হবো কিনা সময় বলে দেবে- অনিন্দ্য ইসলাম অমিত

রাজপথের আন্দোলনে সফল হবো কিনা, সেটি সময় বলে দেবে। বর্তমান সরকারকে হঠাতে গণ অভ্যুত্থানের বিকল্প নেই। এ সরকারের আমলেই মণিরামপুরের যুবদল নেতা চন্টুসহ ১৭জন নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে অবশ্যই এই সব হত্যাকান্ডের সঠিক বিচার হবে।

এ সরকারের জুুলুম নির্যাতনের শিকার হয়ে আজই বিএনপিসহ সাধারন জনগণ চুড়ান্ত পর্যায়ে পৌচ্ছে গেছে। এখন আর ঘরে বসে থাকার সময় নেই। বর্তমান সরকার দেশের কি উন্নয়ন করেছে তার বাস্তব উদাহরণ দিতে গিয়ে বলেন, শিক্ষার্থীদের লেখাপড়া ব্যঘাত সৃষ্টি করতে সপ্তাহে দু'দিন ছুটি ঘোষনা করেছে আজ থেকে। 

সোমবার বিকেলে মনিরামপুর বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের লোডশেডিং, সকল প্রকার নিত্যপন্যের মূল্যবৃদ্ধি, ভোলায় ছাত্রদলের নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মনিরামপুরে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এসব কথা বলেন।

মণিরামপুর উপজেলা বিএনপির আহবায়ক শহীদ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির অধ্যাপিকা নার্গিস ইসলাম, সদস্য সচিব এ্যাড. সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, মিজানুর রহমান। থানা বিএনপির যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিন্টু পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে আরোও বলেন, সরকার বিদ্যুৎ সংকট পরিস্থিতিকে মোকাবেলা করতে ঘোষনা দিয়েই লোডশেডিং অব্যহত রেখেন। দেশে বর্তমান মানবধিকার বলে কিছুই নেই। ঘরের ছেলে বাইরে গেলে ছেলে যে ঘরে ফিরবে এর নিশ্চয়তা আজ কোন অভিভাবকের নেই। লুটপাট অব্যহত রয়েছে সকল ক্ষেত্রে। আওয়ামী লীগের এ সমস্ত কর্মকান্ডের বিচার একদিন এ দেশের জনগণ অবশ্যই করবে।

আরও খবর