লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির

চট্টগ্রাম খাতুনগঞ্জে জেলা প্রসাশনের অভিযান - বিক্রয় রশিদ ও মূল্য তালিকা না থাকায় জরিমানা


আসন্ন পবিত্র মাহে  রমজান উপলক্ষে দেশের বৃহৎ   পাইকারি বাজার চট্টগ্রাম  খাতুনগঞ্জে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

  ২০ মার্চ  (সোমবার )   ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা ও মো. মাসুদ রানা এর  নেতৃত্ব  এ অভিযান  চলাকালে   খেজুর, ছোলা ও চিনিসহ রমজানে বেশি চাহিদা সম্পন্ন বিভিন্ন পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ না করায় ৩টি আড়তকে ১৮ হাজার টাকা এবং আরএম ট্রেডার্সকে বিক্রয় রশিদ সরবরাহ না করার অপরাধে ৫০ হাজার টাকা  সহ মোট ৬৮ হাজার টাকা  জরিমানা আদায়  করা  হয়।

এ সময় ম্যাজিস্ট্রেট জামসেদ আলম রানা বলেন, জেলা প্রশাসক স্যারের নির্দেশে মহানগর ও উপজেলা পর্যায়ে ৪০টি মনিটরিং টিম নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে নিয়মিতভাবে বাজার মনিটরিং করবেন।  তারই আংশ হিসেবে এ অভযান ।
ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, অনেক পাইকারি বিক্রেতা বিক্রয় রশিদ সরবরাহ করে না এবং অনেকে বাজার পরিস্থিতি অনিয়ন্ত্রিত করার চেষ্টা করছে মর্মে প্রশাসনের গোপন সোর্স আমাদের জানিয়েছে। এ প্রেক্ষিতে জেলা প্রশাসক স্যার কঠোর নির্দেশ দিয়েছেন মোবাইল কোর্টের মাধ্যমে দোষী ব্যক্তিদের শাস্তি দিতে।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, বাজার পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা বরদাশত করা হবে না। প্রাথমিকভাবে জরিমানা দণ্ড প্রদান করলেও ভবিষ্যতে এ ধরনের অপরাধে জেলে পাঠানো হবে। 

ক্যাব, কৃষি বিপণন কর্মকর্তা, বিএসটিআই, দোকান মালিক সমিতি ও চট্টগ্রাম চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা এ অভিযানে সহায়তা করে।
ম্যাজিস্ট্রেটদের আইনগত নির্দেশনা পালনের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা অভিযানে অংশ নেন। 



আরও খবর






deshchitro-6af597d310290-121126044123.webp
লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

৪ ঘন্টা ৫৩ মিনিট আগে