কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

বালিয়াডাঙ্গী উপজেলা জাতীয় পার্টি ও জাতীয় ছাত্র সমাজ এর উদোগ্যে 'পল্লীবন্ধুর ' জন্মদিন পালন


বালিয়াডাঙ্গী উপজেলা   জাতীয় পার্টি  ও জাতীয় ছাত্র সমাজ এর উদোগ্যে 'পল্লীবন্ধুর ' জন্মদিন পালন করা হয়। বালিয়াডাঙ্গী উপজেলা   জাতীয় পার্টির স্থায়ী কার্যালয়ে পবিত্র কুরআন পাঠের মধ্য দিয়ে জন্মদিন পালনের সূচনা করা হয় । পরে জাতীয় পার্টি, জাতীয় ছাত্র সমাজ সহ সহযোগী সংগঠনের  নেতাকর্মীরা কেক কাটেন, গরীব  - দুঃখী  মানুষের মাঝে খাবার বিতরণ করেন এবং মোনাজাতের মধ্য দিয়ে জন্মদিনের অনুষ্ঠান শেষ করেন।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন  নুরুন নাহার বেগম ভাইস চেয়ারম্যান জাতীয় পার্টি ও সভাপতি বালিয়াডাঙ্গী  উপজেলা জাতীয় পার্টি ।  আরো উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ৷ এ সময় বক্তারা - মরহুম  পল্লী বন্ধু হুইসেন  মোহাম্মদ  এরশাদের শাসন আমলের  বিভিন্ন চিত্র তুলে ধরেন । বাংলাদেশের উন্নয়নের  অগ্রদূত হিসেবে আখ্যা দেন বক্তৃতারা। উল্লেখ্য, জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ৯৪ তম জন্মদিন আজ (২০ মার্চ)। সাবেক এ সেনাপ্রধান ও পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য এরশাদ ১৯৩০ সালের ২০ মার্চ কুড়িগ্রাম শহরের ‘লাল দালান’ বাড়িখ্যাত নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। 


পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন পান ১৯৫২ সালে। তিনি ১৯৭৫ সালের ২৪ আগস্ট মেজর জেনারেল পদে উন্নীত হন।


এরশাদ ১৯৮২ সালের ২৪ মার্চ ক্ষমতা গ্রহণ করেন। ১৯৮৬ সালে তার প্রতিষ্ঠিত দল জাতীয় পার্টির প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তিনি দেশে উপজেলা পদ্ধতি চালু করেন। বিরোধীদলের লাগাতার আন্দোলনের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর ক্ষমতা থেকে বিদায় নেন। এরপর গ্রেফতার হয়ে ছয় বছর কারারুদ্ধ থাকেন প্রয়াত সাবেক এ রাষ্ট্রপতি।  

বাংলাদেশের রাজনীতিতে অনেক কীর্তি গড়েছেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। ১৯৯৭ সালের ৯ জানুয়ারি কারাগার থেকে মুক্তি পান তিনি।


কারাগারে থাকাকালীন ১৯৯১ ও ১৯৯৬ সালের নির্বাচনে পাঁচটি করে আসনে জয়ী হন এরশাদ। জেলে থেকে নির্বাচনের এমন বিজয় সাফল্যের নজিরও নেই ইতিহাসে। কোনো নির্বাচনে না হারার রেকর্ডও আছে তার।

 

এরশাদের হাতে গড়া রাজনৈতিক দল জাতীয় পার্টি বর্তমান সংসদে প্রধান বিরোধীদল। দশম জাতীয় সংসদেও প্রধান বিরোধীদল ছিল জাতীয় পার্টি।


১৯৮৬ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকে অনন্য রাজনৈতিক শক্তিতে পরিণত হয় দলটি। তৃতীয় ও চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছিল জাতীয় পার্টি। এরপর থেকে প্রতিটি সংসদেই প্রতিনিধিত্ব ছিল জাতীয় পার্টির।


১৯৯৬ সালের ১২ জুন সপ্তম জাতীয় সংসদের নির্বাচনের পর সরকার গঠনে জাতীয় পার্টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এছাড়া প্রতিটি জাতীয় নির্বাচনের পরে সরকার গঠনেও জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলাদেশের রাজনীতিতে সবচে বেশি দেশি-বিদেশি অনেক ষড়যন্ত্রের শিকার হয়েছে জাতীয় পার্টি। একাধিক বড় ধরনের ভাঙনের পরও অস্তিত্ব ধরে রেখেছে এরশাদের গড়া দল জাতীয় পার্টি।  


তবে জীবন দশায় দলের দায়িত্ব ছোট ভাইয়ের হাতে তুলে দিয়ে ২০১৯ সালের ১৪ জুলাই সম্মিলিত সামরিক হাসপাতালে দীর্ঘ জীবনের ইতি টেনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হুসেইন মুহম্মদ এরশাদ।

আরও খবর