যশোর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি অসুস্থ: হাসপাতালে ভর্তি সাতক্ষীরা কালিগঞ্জে ৩৩৬০ কেজি রাসায়নিকযুক্ত আম জব্দ ২৩ এপ্রিল সাতক্ষীরার পারকুমিরা গণহত্যা দিবস শ্রীমঙ্গলে নির্ভীক সাংবাদিক এহসান এর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি কয়রায় মানব পাচার ও যৌতুক দাবিসহ নানা অভিযোগ বিএনপির সামনে পাহাড়সম চ্যালেঞ্জ: ক্রাইসিস গ্রুপের সতর্কতা রায়পুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত আওয়ামী লীগ আমলের সব সার ডিলার বাতিল: চিফ হুইপ রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন করলেন ডিসি আসমা শাহীন লাখাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রীর তারেক রহমানের উলাশী আগমন উপলক্ষে বাগআঁচড়ায় প্রচার মিছিল ববিতে শিক্ষকদের আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা, পরীক্ষা নেয়ার দাবি রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবি'র মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে নির্মাণাধীন রাস্তার কাজ বন্ধ হওয়ায় জনদুর্ভোগ চরমে দুর্গাপুরে এসএসসি পরীক্ষা ২০২৬: সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন ভুয়া পরীক্ষার্থী শনাক্ত, মূল পরীক্ষার্থী বহিষ্কার এসএসসিতে ভুল প্রশ্নে পরীক্ষা’ অনিশ্চিত ১২ শিক্ষার্থীর ভবিষ্যত মধুপুরে জ্বালানি ও ভোজ্য তেল মজুদ ও অধিক মূল্যে বিক্রি: তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত ঘোষণা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-03-2023 03:28:39 pm

বাংলাদেশের ইনিংসের পর আর মাঠেই নামতে পারল না কোনো দল। শেষ পর্যন্ত বৃষ্টিই জিতে গেল। সিলেটে পরিত্যক্ত হয়ে গেল বাংলাদেশ-আয়ারল্যান্ড দ্বিতীয় ওয়ানডে। 


বৃষ্টি নামার আগে অবশ্য বাংলাদেশ নিজেদের ইনিংসে পুরো ৫০ ওভারই ব্যাটিং করেছে। ৬ উইকেট হারিয়ে তুলেছে ওয়ানডেতে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ৩৪৯ রান।


যতক্ষণ খেলা হয়েছে, তাতে সবচেয়ে বেশি আলো কেড়েছেন মুশফিকুর রহিম। ৬০ বলে ১৪ চার ও ২ ছক্কায় অপরাজিত ১০০ রান করে গড়েছেন বাংলাদেশের হয়ে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। 


পাশাপাশি নাজমুল হোসেন করেছেন ৭৭ বলে ৭৩ রান, লিটন দাস ৭১ বলে ৭০ ও তাওহিদ হৃদয় ৩৪ বলে ৪৯ রান করেন। ইনিংস বিরতির সময়ই নামে ঝুম বৃষ্টি।


কাট-অফ টাইম ছিল ৯.৩৩। তবে এর ঘণ্টাখানেক আগেও থামেনি বৃষ্টি। স্থানীয় সময় রাত ৮-৩২ মিনিটে আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে। 


এ মাঠেই আগামী ২৩ মার্চ হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।  

আরও খবর