যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ

শেরপুরে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসকের আয়োজনে প্রেস ব্রিফিং

“আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার” মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না “এই নির্দেশনা বাস্তবায়নের লক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের আওতায় শেরপুরে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।


২০ মার্চ সোমবার বিকেল সাড়ে ৪টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এসময় তিনি গণমাধ্যমকর্মীদের জানান, আগামী ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগীর কাছে গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন। এরই অংশ হিসেবে সারা দেশের ন্যায় শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় ৪৭৫টি, নকলা উপজেলায় ১৫০টি, ঝিনাইগাতী উপজেলায় ৭৫টিসহ মোট ৭০০টি ঘর উদ্বোধনের মাধ্যমে জেলার ৩টি উপজেলা নকলা, নালিতাবাড়ী ও ঝিনাইগাতীকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে।


এ পর্যন্ত জেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের ১ম থেকে ৪র্থ পর্যায়ে মোট ১৮৭০টি ভূমিহীন, গৃহহীন ও আশ্রয়হীন তৃণমূল ও প্রান্তিক পরিবার পুনর্বাসিত করার পরিকল্পনা হয়েছে এবং এসব গৃহের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। উল্লেখিত ঘর গুলো নির্মাণে ২ লক্ষ ৮৪ হাজার ৫০০ টাকা করে বরাদ্দ দেয়া হয়। প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন শেরপুর জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন ছানু, নকলা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আল মাসুদ, নকলা উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ, শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিল, শেরপুর প্রেসক্লাব সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার প্রমুখ। এসময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, ঝিনাইগাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস. এম. আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, নালিতাবাড়ী পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ১৭ ঘন্টা ২৪ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ২১ ঘন্টা ১৭ মিনিট আগে