দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

টি-টোয়েন্টির দায়িত্বে থাকছেন না ডমিঙ্গো

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-08-2022 11:48:24 am

সংগৃহীত ছবি

◾ স্পোর্টস ডেস্ক


গুঞ্জনটাই বাস্তবে রূপ নিল অবশেষে। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের দায়িত্বে থাকছেন না প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। 

এখন থেকে টেস্ট ও ওয়ানডে দলকে সামলাবেন এই দক্ষিণ আফ্রিকান। পাশাপাশি নজর রাখবেন দেশের ঘরোয়া ক্রিকেটে। 


টি-টোয়েন্টি দলের জন্য নতুন কোচ নিয়োগ দেওয়া হবে না। চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টেকনিক্যাল পরামর্শক হিসেবে দায়িত্বে থাকবেন শ্রীধরন শ্রীরাম ।


আজ সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের কাছে টি-টুয়েন্টি ও রাসেল ডমিঙ্গো বিষয়ে এসব তথ্য জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন। 


সংযুক্ত আরব আমিরাতে আগামী ২৭ অগাস্ট থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপেও থাকছেন না ডমিঙ্গো। এশিয়া কাপে বাংলাদেশকে কোচিং করাবেন শ্রীরাম। আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপেও একই ভূমিকা পালন করবেন তিনি। তার সঙ্গে আপাতত টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছে বিসিবি। 


ডমিঙ্গো ও শ্রীরামের সঙ্গে বৈঠকের পর বোর্ড সভাপতি পাপন জানান, 'ডমিঙ্গো তো টি-টোয়েন্টিতে না, সে তো ওডিআই ও টেস্টেরদায়িত্ব পালন করবে। আমরা টি-টোয়েন্টিকে আলাদা করেছি।'


টি-টোয়েন্টিতে কোনো প্রধান কোচ প্রসঙ্গে পাপন বলেন, 'প্রধান কোচ বলে এখন পর্যন্ত কেউ নাই। আমাদের ব্যাটিং কোচ রয়েছে। আমাদের স্পিন কোচ, ফাস্ট বোলিং কোচ রয়েছে। আমাদের ফিল্ডিং কোচ, আমাদের অধিনায়ক (আছে)। তবে একজন টেকনিক্যাল পরামর্শক আমরা নিয়েছি টি-টোয়েন্টির জন্য। সে গেম প্ল্যান দিবে। যদি সে গেম প্ল্যানও দেয়, তাহলে প্রধান কোচ করবে কী আর?'


কোচিং স্টাফকে নেতৃত্ব কে দিবেন জানতে চাওয়া হলে তিনিসহ বিসিবি কর্মকর্তাদের নাম উল্লেখ করেছেন পাপন, 'আমাদের টিম ডিরেক্টর (বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন) আছে, জালাল ভাই থাকবে, আমি থাকছি এবার।'


পাশাপাশি আগামীতে ডমিঙ্গোর অন্যান্য কাজের মধ্যে কী কী থাকবে সে বিষয়ে বিসিবি প্রধান বলেন, ‌'এই মুহূর্তে আমি বলতে পারি, সে (ডমিঙ্গো) আমাদের একটা পরিকল্পনা দিতে যাচ্ছে। এখন তো অনেক ব্যস্ত সূচি। এফটিপিতে খুবই খারাপ অবস্থা। কারও পক্ষে এভাবে (ঘন ঘন) সফর করা সম্ভব না। সে কী করবে তা আমাদের দুই-তিন সপ্তাহের মধ্যে যাবে। সে এনসিএল (জাতীয় লিগ) দেখতে চায়, 'এ' দলের খেলা দেখতে চায়, ভবিষ্যতের সম্ভাবনাময় কারা আছে। যারা জাতীয় দলে নাই তাদের নিয়ে কীভাবে কাজ করা যায় এবং সেজন্য কী কী সহযোগিতা লাগবে, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি।'

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৬ দিন ২৩ ঘন্টা ৪২ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৩০ দিন ৬ ঘন্টা ৪৮ মিনিট আগে