ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

টেকনাফে ৬ মাসে ৫০ জনকে অপহরণ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-03-2023 02:54:32 pm

© সংগৃহীত ছবি


টেকনাফে একের পর এক অপহরণের ঘটনা ঘটেই যাচ্ছে। গেল ছয় মাসে টেকনাফের পাহাড়ি এলাকায় অন্তত ৫০ জন অপহরণের শিকার হয়েছেন। সর্বশেষ রোববার (১৯ মার্চ) সকালে এক কৃষককে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা মুক্তিপণের জন্য অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে। 


ওই কৃষকের নাম মোহাম্মদ ছৈয়দ। তিনি হ্নীলা ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দা।রোবাবর সকাল ১০টায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের জুম্মাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


স্থানীয় ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, ‘সকালে জুম্মাপাড়ায় নিজের ক্ষেতে কাজ করতে যান কৃষক মোহাম্মদ ছৈয়দ। একপর্যায়ে মুখোশ পরা একদল অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত তাকে তুলে নিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মুক্তিপণের দাবিতে কৃষক মোহাম্মদ ছৈয়দকে অপহরণ করা হয়েছে। এর আগেও জুম্মাপাড়ার আশপাশের এলাকায় মুক্তিপণের দাবিতে অপহরণের ঘটনা ঘটেছিল।


টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) মো. নাছির উদ্দিন বলেন, ‘সকালে হ্নীলা ইউনিয়নের জুম্মাপাড়া থেকে এক কৃষককে অপহরণের খবর স্থানীয়দের কাছ থেকে জেনেছি। পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে গেছে। তারা ফিরলে বিস্তারিত জানানো সম্ভব হবে।


গত ছয় মাসে টেকনাফের পাহাড় থেকে ৫০ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৭ জন রোহিঙ্গা হলেও ৩৩ জন স্থানীয় বাসিন্দা। যেখানে ২৯ জন মুক্তিপণের টাকা দিয়ে ফেরত আসার তথ্য জানিয়েছিল। সর্বশেষ গত ১৬ মার্চ ৭ জন অপহরণের পর সাড়ে ৬ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফেরত আসে। পুলিশ সর্বশেষ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তারও করেছে।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৭ ঘন্টা ২৪ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১১ ঘন্টা ১৭ মিনিট আগে