লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির

টেকনাফে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক

কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলা এলাকা থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।


কক্সবাজার র‌্যাব-১৫ সহকারী পুলিশ সুপার

ও সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া)

মোঃ শামসুল আলম খান এসব তথ্য নিশ্চিত করেন।তিনি জানান,শনিবার (১৮মার্চ) র‌্যাব-১৫, কক্সবাজার সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের অন্তর্গত ওয়াব্রাং ৩নং ওয়ার্ডস্থ নূরানী মাদ্রাসার সামনে পাঁকা রাস্তার নিকট এক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে দুইজন মাদক কারবারীকে আটক করে। এসময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশী করে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিদের বিস্তারিত পরিচয় টেকনাফ হ্নীলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড ওয়াব্রাং এলাকার মৃত কালা মিয়ার ছেলে মোহাম্মদ ইসমাইল (৩৬) একই এলাকার বদি আলমের ছেলে আবদুর রশিদ (৩৫) বলে জানা যায়। ধৃত ব্যক্তিরা পরস্পর যোগসাজসে ইয়াবা ট্যাবলেট টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে টেকনাফ ও কক্সবাজার শহরের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছিল মর্মে স্বীকার করে।


তিনি আরো জানান, আটককৃতদের ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর






deshchitro-6af597d310290-121126044123.webp
লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

৪ ঘন্টা ৩৯ মিনিট আগে