তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

রিজওয়ানদের কাঁদিয়ে ফের পিএসএল চ্যাম্পিয়ন আফ্রিদির লাহোর

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-03-2023 04:30:01 am

মোহাম্মদ রিজওয়ানের মুলতান সুলতান্সকে হারিয়ে আবারও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শিরোপা জিতল শাহিন শাহ আফ্রিদির লাহোর কালান্দার্স।


ফলে লাহোর কালান্দার্সের বিপক্ষে গতবারের ফাইনালে হারের বদলা নেওয়া হল না মুলতানের। বরং ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে পাকিস্তান সুপার লিগের খেতাব ধরে রাখল লাহোর।


আসর শুরু হয়েছিল যে দুই দলের জমজমাট লড়াই দিয়ে, শেষটায়ও দেখা হলো তাদের। এবারও রোমাঞ্চের নানা অলিগলি পেরিয়ে ম্যাচের নিষ্পত্তি হলো শেষ বলে। জয়ী দলটাও থাকল একই। 


এবারের আসর শুরুর ম্যাচের মতো শনিবারের ফাইনালেও লাহোর কালান্দার্সের জয় ১ রানে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২০০ রানের পুঁজি গড়ে মুলতানকে আটকে দেয় তারা ১৯৯ রানে।


গতবারের ফাইনালেও মুলতানকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল লাহোর। সেই ফাইনাল থেকে এবারের ফাইনাল পর্যন্ত টানা চার ম্যাচে মুলতানকে হারাল তারা।


দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ফাইনালের নায়ক অধিনায়ক আফ্রিদি। ব্যাটিংয়ে সাত নম্বরে নেমে স্রেফ ১৫ বলে ৫ ছক্কা ও ২ চারে খেলেন অপরাজিত ৪৪ রানের বিধ্বংসী ইনিংস।


পরে বল হাতে প্রথম ২ ওভারে ৩৪ রান দিলেও শেষ দিকে দারুণভাবে ঘুরে দাঁড়ান তিনি। পরের ২ ওভারে ১৭ রান দিয়ে নেন ৪ উইকেট।


ফাইনালে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে লাহোর কালান্দার্স। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২০০ রান তোলে তারা। ঝড়ো হাফ-সেঞ্চুরি করেন আব্দুল্লাহ শফিক। তিনি ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪০ বলে ৬৫ রান করে আউট হন। 


শেষবেলায় মাত্র ১৫ বলে ৪৪ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে নট-আউট থাকেন শাহিন আফ্রিদি। মারকাটারি ইনিংসে তিনি ২টি চার ও ৫টি ছক্কা মারেন।


এছাড়া ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৮ বলে ৩০ রান করেন মির্জা বেগ। ৩৪ বলে ৩৯ রান করেন ফখর জামান। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন। স্যাম বিলিংস ৯ ও সিকন্দর রাজা ১ রান করে আউট হন। খাতা খুলতে পারেননি এহসান হাফিজ। ২ রান করে নট-আউট থাকেন ডেভিড ওয়াইজ।


মুলতানের হয়ে ২৪ রানে ৩টি উইকেট নেন উসামা মীর। ১টি করে উইকেট নিয়েছেন আনোয়ার আলি, ইসানউল্লাহ ও খুশদিল শাহ। উইকেট পাননি কায়রন পোলার্ড।


জবাবে ব্যাট করতে নেমে মুলতান সুলতানস ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৯৯ রানে আটকে যায়। জয়ের জন্য শেষ বলে চার রান দরকার ছিল মুলতানের। ৩ রান নিয়ে ম্যাচ টাই করার চেষ্টায় রান-আউট হন খুশদিল।


দল হারায় ব্যর্থ হয় রিলে রুশোর লড়াকু হাফ-সেঞ্চুরি। তিনি ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩২ বলে ৫২ রান করেন। ২৩ বলে ৩৪ রান করেন মুহাম্মদ রিজওয়ান। তিনি ৫টি চার মারেন। এছাড়া উসমান খান ১৮, কায়রন পোলার্ড ১৯, টিম ডেভিড ২০, খুশদিল শাহ ২৫, আনোয়ার আলি ১ ও আব্বাস আফ্রিদি ১৭ রান করেন।


২৬ রানে ২টি উইকেট নেন রশিদ খান। ১টি উইকেট নিয়েছেন ডেভিড ওয়াইজ। লাহোর কালান্দার্স প্রথম দল, যারা পরপর ২ বার পিএসএল চ্যাম্পিয়ন হল। 

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

৩০ দিন ১ ঘন্টা ২১ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৩৩ দিন ৮ ঘন্টা ২৭ মিনিট আগে