যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ

লাখাইয়ে গো চারন ভূমিতে ভূট্টাচাষে বিপ্লবের আশা।


লাখাইয়ে ভূট্টা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় লাখাই উপজেলার লাখাই ইউনিয়নের কামালপুর, স্বজনগ্রাম এলাকায় চলতি বছরে প্রায় ৮০ হেক্টর জমিতে ভুট্টা আবাদ করা হয়েছে। উপসহকারী কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্য্য জানান এই এলাকার কৃষকরা এই জমি গোচারণ ভূমি হিসাবে  ও কিছু বাদাম চাষ করতো। বিগত দুই বছর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কিছু প্রদর্শনী এবং উদ্বোদ্ধকরনের মাধ্যমে মোঃ আব্দুর রউফের প্রায় ৭ হেক্টর জমিতে ভুট্টা আবাদ করা হয়। কিন্তু বাজারজাত করা সমস্যা হলে পরে কিশোরগঞ্জ ও ভৈরব এলাকার কিছু পাইকারের সাথে কৃষকদের যোগাযোগ স্থাপন করা হয়। চলতি মৌসুমে  কৃষকদের আগ্রহ বৃদ্ধি পাওয়ায় আবাদ বেড়েছে। কৃষক মোঃ আব্দূর রউফ , আলমগীর, সোহেল মিয়া,  জগবন্ধু দাস, স্বজন গ্রামের বিপুল সূত্রধর জানান সময়মতো বীজ পেলে আবাদ আরো বৃদ্ধি পাবে। কাঁচা অবস্থায় ভুট্টা গাছ উত্তম গোখাদ্য হিসেবে ব্যবহার করা হচেছ। বিপুল সূত্রধর ভুট্টা চাষ করে সাইলেজ করে প্রায় ২০টি গরু লালন পালন করছেন। ভুট্টার আরো বহুবিধ ব্যবহার করা যায় যেমন কাঁচা পুড়িয়ে খাওয়া যায়,খৈ তৈরি করে , গবাদি পশু ও হাঁসমুরগির খাদ্য এবং বড় বড় রেষ্টুরেন্টে সুপ ও শিশু খাদ্য হিসেবে অত্যন্ত পুষ্টিকর। জ্বালানি সংকট দুর করতে ও ভুট্টা অতুলনীয়। 

অমিত ভট্টাচার্য্য আরো বলেন আগামী বছর শিবপুর এলাকার কৃষকদের উৎসাহিত করছি তাদের কিছু উঁচু জমিতে আরো ব্যাপক ভাবে ভুট্টা চাষ করা সম্ভব হবে।এ বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কর্মকর্তা শাকিল খন্দকার জানান লাখাইয়ে ভুট্টা চাষের জন্য সম্ভাবনা রয়েছে। এখানকার অনেক অনাবাদি জমি রয়েছে যাতে ভুট্টা চাষ করা হয়েছে। ভুট্টায় চাষের ক্ষেত্রে ২ বার সেচ দিতে হয়।লাখাইয়ে সেচ সুবিধাজনক হওয়ায় এর চাষে কৃষকদের আগ্রহ বহুলাংশে বেড়ে চলছে। আমরা এ ক্ষেত্রে কৃষকদের উদ্বুদ্ধ ও প্রয়োজনীয় পরামর্শ এবং সহায়তা দিয়ে যাচ্ছি। আমাগীতে এর আবাদ আরোও বৃদ্ধি পাবে বলে আশাবাদী।তিনি আরোও জানান ভূট্টার ফলন হেক্টর প্রতি ১০-১১ টন এবং প্রতি কেজি ভুট্টার বাজার দর ৪০-৪৫ টাকা।

আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ১৭ ঘন্টা ২৫ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ২১ ঘন্টা ১৮ মিনিট আগে