মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ১৭ মার্চ উদযাপিত


নানা কর্মসূচির মধ্য দিয়ে  ঠাকুরগাঁও জেলার  বালিয়াডাঙ্গী  উপজেলা  প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্ম দিন ও জাতীয় শিশু দিবস ১৭ মার্চ  উদযাপিত হয় । সূর্যোদয়ের সাথে সাথে জাতীয়  পতাকা উত্তোলনের  মধ্য দিয়ে  কর্মসূচি শুরু হয়। সকাল ৯:১৫ ঘটিকায় র‌্যালি   পরবর্তী বালিয়াডাঙ্গী  কেন্দ্রীয়  স্মৃতিসৌধ সংলগ্ন চৌরাস্তা মোড়ে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ।সকাল ১০ :৩০ ঘটিকায়  উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয় ।   উপজেলা  প্রশাসক বিপুল কুমার রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ২ আসনে মাননীয় সংসদ আলহাজ্ব মোহাম্মদ দবিরুল  ইসলাম এমপি। এ সময় আরো উপস্থিত ছিলেন  ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সহ - সভাপতি বাবু প্রবীর কুমার রায় , বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি  আলহাজ্ব মোহাম্মদ আলী , সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসানাত বাবু ,  অফিসার ইনচার্জ খায়রুল আনাম, ভূমি কমিশনার ফাতেমা তূজ জোহরা, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জুলফিকার আলী , দপ্তর সম্পাদক  আশরাফুল আলম , বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মমিনুল ইসলাম সুমন , বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন  ।        বক্তারা বলেন  - বঙ্গবন্ধু বাঙালী জাতীর কাছে  রোল মডেল হিসেবে থাকবে । বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামে এ রাষ্ট্রের  জন্ম হত না। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে বক্তারা  দূঢ় প্রত্যয় ব্যক্ত করেন । 

উল্লেখ্য, ১৯৯৭ সালের ১৭ মার্চ থেকে দিনটি সরকারিভাবে জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এর আগে ১৯৯৪ সালের ১৭ মার্চ বেসরকারিভাবে শেখ মুজিবুর রহমানের জন্মদিনকে জাতীয় শিশু কিশোর দিবস হিসেবে পালন করে "বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা" নামক সংগঠন। ১৯৯৩ সালে দিবসটির প্রস্তাব করেন নীলিমা ইব্রাহিম।


শেখ মুজিবুর রহমান ১৯২০ খ্রিষ্টাব্দের ১৭ই মার্চ (৩রা চৈত্র ১৩২৭ বঙ্গাব্দ) রাত ৮টায় তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার পাটগাতি ইউনিয়নের বাইগার নদী তীরবর্তী টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

আরও খবর