বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার

সীমা অক্সিজেনের পরিচালকের কোমড়ে রশি বাঁধায় বিজিএমইএ’ ক্ষোভ , অভিযুক্ত এসআই ক্লোজড


চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার কারখানার পরিচালক পারভেজ উদ্দিন সান্টুকে কোমরে রশি বেঁধে আদালতে নিয়ে যায় শিল্প পুলিশ। এমন ঘটনায় বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম অত্যন্ত দুঃখ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এ ধরনের আইন বর্হিভূত ও গর্হিত কাজে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা করার জোর দাবি জানান তিনি।
বৃহস্পতিবার (১৬ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন।
বিবৃতিতে বিজিএমইএ প্রথম সহ-সভাপতি বলেন, সীমা অক্সিজেন প্ল্যান্টে অগ্নিকাণ্ডের ঘটনাটি নিছক অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনা। এ ঘটনায় উক্ত অক্সিজেন প্ল্যান্ট ভস্মিভূত হওয়াসহ জানমালের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে আমি দুঃখ প্রকাশ করছি এবং সংশ্লিষ্টদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

সৈয়দ নজরুল ইসলাম বলেন, উদ্যোক্তাগণ শিল্পপ্রতিষ্ঠান স্থাপনপূর্বক তা পরিচালনার জন্য বিভিন্নস্তরে চাহিদা মোতাবেক প্রয়োজনীয় জনবল নিয়োজিত রাখেন। এক্ষেত্রে উক্ত প্ল্যান্টেও অগ্নি নিরাপত্তা সংশ্লিষ্ট কাজে নির্ধারিত কর্মকর্তা নিয়োজিত ছিল। অগ্নি দুর্ঘটনা পরবর্তীতে যথাযথ তদন্তপূর্বক জড়িতদের চি‎হ্নিত না করেই একজন শিল্পোদ্যোক্তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে একতরফাভাবে অপমানজনকভাবে কোমরে রশি বেঁধে আদালতে উপস্থাপন করায় শিল্পমালিক মহলে ভীষণ ক্ষোভের সৃষ্টি হয়েছে। এতে বিভিন্ন শ্রেণির শিল্প উদ্যোক্তাগণ চরম হতাশা ব্যক্ত করেছেন। এছাড়া এ ধরনের কমকাণ্ড সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবসায়ী সমাজকে ক্ষেপিয়ে তোলার পাঁয়তারা বা সাবোটাজ কিনা তাদ খতিয়ে দেখা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য গত বুধবার (১৫ মার্চ) সীমা অক্সিজেন প্ল্যান্টের পরিচালক  পারভেজ উদ্দিন সান্টুকে কোমড়ে দড়ি বেঁধে আদালতে তোলার একটি ছবি গণমাধ্যমে প্রকাশ হলে এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ  চারদিকে  সমালোচনা শুরু হয়। দেশের শিল্পোদ্যোক্তাকে ব্যবসায়ীদের মাঝে  ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়।

এর ফলে রাতেই শিল্প পুলিশের এসআই অরুণ কান্তি বিশ্বাসকে ক্লোজড করা হয়। পাশাপাশি তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম শিল্প পুলিশের পুলিশ সুপার মো. সুলাইমান। 

আরও খবর