বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

এসপির নামে ফেসবুক আইডি খুলে আমেরিকা প্রবাসীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি


জামালপুরের পুলিশ সুপার (এসপি) নাসির উদ্দিন আহমেদের নাম ও ছবি ব্যবহার করে খোলা হয়েছে একটি ফেসবুক অ্যাকাউন্ট। সেই ফেসবুক অ্যাকাউন্ডের ম্যাসেঞ্জার থেকে এক আমেরিকা প্রবাসীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে।


 এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এসপি নাসির উদ্দিন আহমেদ।


বুধবার (১৫ মার্চ) দুপুরে জামালপুর সদর থানায় তিনি  জিডিটি করেন।


এ বিষয়ে এসপি নাসির উদ্দিন আহমেদ বলেন, 'কে বা কারা আমার নাম ও ছবি ব্যবহার করে রফিকুল বাবলু নামে আমেরিকার এক প্রবাসীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছে। টাকা না দিলে ওই প্রবাসীর পরিবারের সদস্যদের জেলে ঢুকানোর হুমকিও দেওয়া হয়েছে। এ নিয়ে রফিকুল বাবলু তাঁর ফেসবুক ওয়ালে একটি পোস্ট দেন। সেই প্রেক্ষিতে একটি জিডি করেছি।'


এদিকে জিডি ছাড়াও এ বিষয়টি সাইবার ক্রাইম বিভাগেও অভিযোগ দেওয়া হয়েছে মর্মে জানান জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।


জানা যায়, আমেরিকা প্রবাসী রফিকুল ইসলাম বাবলু ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের আব্দুস ছালামের ছেলে। তিনি সপরিবারে দীর্ঘদিন আমেরিকায় বসবাস করে আসছেন। 


আমেরিকা প্রবাসী রফিকুল ইসলাম বাবলু বলেন, 'এসপি নাছির উদ্দিন আহমেদের নাম ও ছবি ব্যবহার করা একটি ফেসবুক আইডির ম্যাসেঞ্জার থেকে আমার ফেসবুক আইডির ম্যাসেঞ্জারে কল দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। দাবিকৃত টাকা না দিলে বাংলাদেশে থাকা আমার পরিবারের সদস্যদের জেলে ঢুকানোর হুমকি দেওয়া হয়।'


উল্লেখ্য, এর আগেও এসপি নাছির উদ্দিন আহমেদের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন মানুষের কাছে টাকা দাবি করা হয়েছিল। এনিয়ে ২০২২ সালের ১৪ নভেম্বর এসপি নাছির উদ্দিন আহমেদ জামালপুর সদর থানায় জিডি করেছিলেন।

আরও খবর