নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান। কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

‘রোজার মাসে সংযমী হওয়া উচিত, যতটুকু লাগে ততটুকু নিন’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-03-2023 04:27:03 pm

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, অনেকে ভাবেন সামনে রমজান মাস, তার আগেই একমাসের জন্য সবকিছু কিনে নিতে হবে। এ রকম হলে তো সাপ্লাইটা (সরবরাহ) ঠিকমতো থাকে না। কারণ সরবরাহ একটা নিয়মের মধ্যে চলে। প্রতিদিন, প্রতি সপ্তাহে একটা নিয়মের মধ্যে সরবরাহ চলে। ক্রেতারা যেন এ বিষয়ে একটু কম্প্রোমাইজ (আপস) করেন। যার যতটুকু লাগবে, তিনি ততটুকু নিলেই হয়।


মঙ্গলবার (১৪ মার্চ) রপ্তানি উন্নয়ন ব্যুরোর সম্মেলন কক্ষে ‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৩’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।


সাংবাদিকদের উদ্দেশ্যে টিপু মুনশি বলেন, আমাদের সরবরাহ ঠিকঠাক আছে। রমজান মাস উপলক্ষে কেউ কোথাও মজুত করছে কি না এ বিষয়টি আপনারা দেখবেন। এ বিষয়ে আপনাদের সহযোগিতা চাই। পুলিশসহ সবকিছুই আমাদের সঙ্গে আছে। তারপরও সবচেয়ে বেশি সচেতন আপনারা। আপনাদের একটা নিউজ পেলে আমাদের পক্ষে কাজ করতে অনেক সময় আরও বেশি সহজ হয়। সে বিষয়ে আপনাদের প্রত্যক্ষ সহযোগিতা দরকার।


রোজার আগেই দাম বৃদ্ধি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, দাম বৃদ্ধির জন্য এককভাবে কাউকে দায়ী করা যাবে না। আমাদের মানসিকতা পরিবর্তন হওয়া দরকার। রোজার মাসে সবার সংযমী হওয়া উচিত। যখন পণ্যের দাম বাড়ে তখন হু হু করে বাড়ে। কিন্তু কমতে সময় লাগে।


ডিম ও মুরগির দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, এটা মূলত প্রাণিসম্পদ মন্ত্রণালয় দেখে। যখন এটার দাম বাড়ে, তখন এর প্রভাব আমাদের গায়ে লাগে। কারণ সবাই আমাদের কাছে আসে। মানুষের কেনার ক্ষমতায় আঘাত লাগে। গ্লোবাল প্রভাব তো আমাদের ওপরও পড়ে। প্রধানমন্ত্রী সবসময় বলেন, সব দিন একরকম যায় না। ডলার টাকা ডি-ভ্যালু হচ্ছে। সবাই এর মধ্যেই পড়েছে। বরং অন্য দেশের তুলনায় আমাদের এখানে কম পড়েছে। আমরা দরিদ্র দেশ বিধায় কষ্টটা বেশি ফিল করছি।


তিনি বলেন, যখন ক্রাইসিস হয় তখন কিছু সুযোগসন্ধানী লোক এটার সুযোগ নিতে চায়। দেশের ব্যবসায়ীদের যে মোরালিটি থাকার কথা, সেটা আমরা পাই না। যেহেতু সামনে রমজান মাস আসছে, আমি প্রতিবারই বলি যে রমজান মাস, তাই একটু সংযমী হোন। বড় উৎসবে বিদেশে সবাই কিন্তু ছাড় দেয়, সাহায্য করে। আমাদের দেশে সেই প্রভাবটা নেই।


সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান প্রমুখ।

আরও খবর
6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

১০ ঘন্টা ১ মিনিট আগে








6a7ab255d17f7-110826112541.webp
দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম

৩৪ দিন ১২ ঘন্টা ৯ মিনিট আগে