ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন তৃণমূলে প্রাথমিক শিক্ষার রূপান্তর: নড়িয়ার বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা জীববৈচিত্র্য রক্ষায় আজ থেকে তিন মাস বন্ধ সুন্দরবনের দুয়ার নড়িয়ার কেদারপুরে বাড়িতে ঢুকে হামলা-ধর্ষণচেষ্টার অভিযোগ রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জয়পুরহাটের সোহেল; ছেলেকে ফিরে পেতে মায়ের আকুতি মায়ানমারে বিস্ফোরকের গুদামে বিস্ফোরণ, নিহত ৫৫ আদালতে সোহেল রানা, রামিসা হত্যার বিচার শুরু আজ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা বিতরণে অনিয়মের অভিযোগ : সঠিকভাবে টাকা বিতরণ করা হয়েছে মর্মে দাবি সংশ্লিষ্টদের সকলকে কাঁদিয়ে চির নিদ্রায় সাহিত হলেন দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কাজী তাকিবুর রহমান জয়পুরহাটে ‘ব্লু লাইন এক্সপ্রেস’ ঢাকাগামী কোচের যাত্রা শুরু শিশুদের মোবাইল ফোন আসক্তি: পড়াশোনায় অমনোযোগের নীরব সংকট গোয়ালন্দে ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি,বিএনপি নেতার ছেলের ভাঙ্গারির দোকান হতে মালামাল উদ্ধার কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের ভালো হয়ে যাওয়ার জন্য ৬ মাসের সময় দিলেন ডা. আব্দুল্লাহ তাহের। মধুপুর প্রেসক্লাবের নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন করলেন: আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি পানিতে ডুবে নিখোঁজের ৩০ ঘন্টা পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার শহীদ জিয়ার কর্মময় জীবন অনুপ্রেরণার উৎস : এমপি বাবু লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক

হারের মুখ থেকে জয়ের বন্দরে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-03-2023 01:33:26 pm

ইংল্যান্ড বিশ্বচ্যাম্পিয়ন নাকি বাংলাদেশ? এমন জায়গা থেকে ম্যাচ ঘুরিয়ে দেওয়া তো বিশ্বচ্যাম্পিয়ন কোনো দলের পক্ষেই সম্ভব। বাংলাদেশ পুরো টি-টোয়েন্টি সিরিজে যা খেললো, সেটি যদি একপাশে সরিয়েও রাখা যায়; আজকের ম্যাচটি অন্য এক বাংলাদেশের বার্তা দেবে।


সাধারণত এমন পরিস্থিতিতে পড়লে আগে তালগোল পাকিয়ে ফেলতো টাইগাররা। হাতের মুঠো থেকে ম্যাচ বের হয়ে যাওয়ার নজির তো আছে ভুরিভুরি।


কিন্তু এবার দেখা গেলো উল্টো চিত্র। ম্যাচটি হাতের মুঠোয় ছিল ইংল্যান্ডের। ১২ ওভার শেষেও মনে হচ্ছিল (ইংল্যান্ডের রান ছিল ১ উইকেটে ৯৫), হেসেখেলেই জিতে যাবে ইংলিশ বাহিনী। সেখান থেকে দুর্দান্ত প্রত্যাবর্তন টাইগারদের। কে ভেবেছিল?


দুই সেট ব্যাটার ডেভিড মালান আর জস বাটলার তখন ক্রিজে। ১৩তম ওভারে এসে সাকিব আল হাসান দেন ৫ রান। পরের ওভারেই ম্যাচটা ঝুলে পড়ে বাংলাদেশের দিকে।


মোস্তাফিজুর রহমান প্রথম বলে সাজঘরে ফেরান হাফসেঞ্চুরিয়ান মালানকে। পরের বলে মেহেদি হাসান মিরাজের সরাসরি থ্রোতে রানআউট আরেক সেট ব্যাটার বাটলার। মোস্তাফিজের ওই ওভারকে বলা যায় টার্নিং পয়েন্ট। মোটে ২ রান তুলতে পারে ইংল্যান্ড, হারায় ২টি উইকেট।


১৫তম ওভারে মেহেদি হাসান মিরাজ দেন ৬ রান। তার পরের ওভারে হাসান মাহমুদের ওপর চড়াও হয়েছিলেন মঈন আলি-বেন ডাকেট। কিন্তু ১৭তম ওভারে তাসকিন আহমেদ এসে ফের বাংলাদেশকে নিয়ে আসেন কক্ষপথে। ওই ওভারে মঈন-ডাকেট দুজনকেই ফেরান তাসকিন, দেন মাত্র ২ রান।


এরপর ১৮ নম্বর ওভারে মোস্তাফিজ ৫, ১৯ নম্বরে সাকিব ৪ রান দিয়ে স্যাম কারানকে তুলে নিলে শেষ ওভারে ২৭ রান দরকার পড়ে ইংল্যান্ডের। যা কিনা ছিল প্রায় অসম্ভব। হাসান মাহমুদের করা শেষ ওভারের প্রথম দুই বলে ক্রিস ওকস দুটি বাউন্ডারি হাঁকালেও শেষ ৪টি বল ঠাণ্ডা মাথায় শেষ করেছেন এই পেসার। দিয়েছেন মাত্র দুটি বাই।


শেষ পর্যন্ত অসাধারণ এক জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। ব্যাটিং সহায়ক উইকেটে টাইগারদের ১৫৯ রানের লক্ষ্যও পার হতে পারেনি বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। এমন জয় তো অনেক দিন মনে রাখবে ক্রিকেট বিশ্ব!

আরও খবর


6a088147b610d-160526083759.webp
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

১৫ দিন ২২ ঘন্টা ২৯ মিনিট আগে