জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ

ইংল্যান্ডের বিপক্ষে আজ হবে কি বাংলাওয়াশ!

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-03-2023 05:29:42 am

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ জিতবে সাকিবের দল; এতটা আশা ছিল না বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনেরও। রোববার রাতে নাজমুল হাসান পাপন তা অকপটে স্বীকার করেছেন।


বিসিবি সভাপতি একা নন, ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বিজয়ের চিন্তা করেননি অতিবড় বাংলাদেশ ভক্তও। কিন্তু টাইগাররা সবার চিন্তা ছাপিয়ে, ভাল খেলে যোগ্য দল হিসেবেই প্রথম ২ ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে।


এখন শেষ ম্যাচটির সে অর্থে গুরুত্ব ও আবেদন কমে গেছে। শেষ ম্যাচটি এখন দুই দলের কাছে দুই রকম আবেদন নিয়ে এসেছে। বাংলাদেশের কাছে আজ (মঙ্গলবার) তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচট হলো ইংলিশদেরকে ‘বাংলাওয়াশের’ ম্যাচ।


সাকিবের দল জিতলেই জস বাটলারের দল হবে ধবলধোলাই। আর ইংলিশদের কাছে এ ম্যাচ ‘বাংলাওয়াশ’ এড়ানোর লড়াই। বিশ্ব চ্যাম্পিয়নের তকমা গায়ে বাংলাদেশের মাটিতে বাংলাওয়াশ এড়ানোর ম্যাচ। এখন দেখা যাক আজ বিকেলে শেরে বাংলায় কি হয়, বাংলাওয়াশ নাকি বাংলাওয়াশ এড়ানো?


খেলা না দেখা যে কেউ হয়তো ভাবছেন, বাংলাদেশতো ঘরের মাঠে স্লো-লো আর টার্নিং ট্র্যাকে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকেও টি-টোয়েন্টি ফরম্যাটে সিরিজ হারিয়েছে ।


তারওপর রোববার অফস্পিনার মিরাজের ক্যারিয়ার সেরা (৪/১৪) বোলিংয়ের কথা শুনে হয়ত মনে মনে ভাবছেন, ওহ তাহলে স্পিন ট্র্যাকেই বুঝি ইংলিশ বধ করলো সাকিবের দল! আসলে কিন্তু তা নয়। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া (৪-১) আর নিউজিল্যান্ডকে (৩-২) বাংলাদেশ হারিয়েছিল একদম স্লো, লো আর টার্নিং পিচে।


তবে এবারের উইকেট আগের মত অত স্লো, লো আর টার্নিং ছিল না। রোববার মিরপুরের শেরে বাংলার পিচে বল একটু দেরিতে ব্যাটে আসলেও অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে উইকেটের মত অত স্লো, লো আর টার্নিং ছিল না। আর চট্টগ্রামের পিচ তো বেশ ভালোই ছিল। সেখানে জস বাটলারের দলকে ১৫৬ রানে থামিয়ে ৬ উইকেটে জিতেছে টাইগাররা। সেটা নিজেদের শক্তি ও সামর্থ্য দিয়ে। অনুকুল উইকেটকে কাজে লাগিয়ে নয়।


কাজেই এবার আর উইকেটের সুবিধা কাজে লাগিয়ে নয়, মাঠে সেরা ক্রিকেট খেলেই সিরিজ জিতেছে বাংলাদেশ। ইংলিশ ক্যাপ্টেন জস বাটলার এরমধ্যে এমনটাই বলেছেন। দ্বিতীয় ম্যাচে ১১৭ রানে অলআউট হওয়ার পর উইকেটের দোষ না দিয়ে বরং বাংলাদেশের বোলিংকে ‘আউটস্ট্যান্ডিং’ আখ্যা দিয়েছেন বাটলার।


আগের ২ ম্যাচের চালচিত্র খেয়াল করলেই পরিষ্কার হবে, দুই খেলাতেই বোলাররা জয়ের মঞ্চ সাজিয়েছেন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তরুণ পেসার হাসান মাহমুদ একদম শেষ দিকে ১৭ আর ১৯ ওভারে অধিনায়ক জস বাটলারের উইকেট সহ ২ জনকে আউট করে এবং শেষ ২ ওভারে মাত্র ৫ রান দিয়ে ইংলিশ স্কোরকে ১৫০‘র ঘরে আটকে রাখেন। না হয় সেটা ১৭০ ছাড়িয়ে যেতে পারতো। আর দ্বিতীয় ম্যাচে মিরাজের মাপা অফস্পিনেই দিশেহারা হয়েছে বাটলার বাহিনী।


মোটকথা, বোলারদের সুনিয়ন্ত্রিত বোলিংয়ের ওপর ভর করেই সিরিজ জিতেছে বাংলাদেশ। আজ মঙ্গলবার শেষ ম্যাচেও টাইগারদের সাফল্য-ব্যর্থতা নির্ভর করবে বোলারদের ওপর। বোলাররা আগের দুই ম্যাচের মত জায়গামত বল ফেলতে পারলে ইংলিশদের আরও একবার পর্যুদস্ত করা সম্ভব হবে।


সাকিব, মিরাজ, মোস্তাফিজ আর হাসান মাহমুদরা কি পারবেন তা করে দেখিয়ে ইংলিশদের বাংলাওয়াশ করতে?

আরও খবর




6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৩৭ দিন ২১ ঘন্টা ৫৮ মিনিট আগে