বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

সারিয়াকান্দিতে উপজেলা শিক্ষা অফিসার সহ দুই শিক্ষকের বিরুদ্ধে মামলা

বগুড়ার সারিয়াকান্দিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ এর অভিযোগে উপজেলা শিক্ষা অফিসার সহ দুই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা করেছেন বিদ্যালয়ের সভাপতি রাজিয়া সুলতানার স্বামী মো: রেজাউল করিম। দুর্নীতি প্রতিরোধ আইন ৫ (২) ধারায় তৎসহ দ-বিধি আইনের ৪০৯/৩৪ ধারা মোতাবেক মামলাটি দায়ের করেছেন। নিজবলাইল পশ্চিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছরোয়ার হোসেন, সহকারী শিক্ষক মোছা: রাবেয়া বেগম ও উপজেলা শিক্ষা অফিসার গোলাম কবিরের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে। 

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, বিদ্যালয়টি ১৯৮৩ইং সালে ৩৩ শতাংশ জমির উপর স্থাপিত হয়। সে সময় টিনের ঘর টিনের বেড়া দিয়ে বিদ্যালয়টি নির্মাণ করা হয়। স্থাপনের সময় বিদ্যালয়টির একাংশে ১০ শতাংশ জমির ৫ শতাংশের উপর ভবন নির্মাণ করা হলেও অন্য স্থানে বাকী ২৩ শতাংশ জমিতে বিভিন্ন রকমের ফসলাদী করা হয়। ভবনের এক কোণায় একটি রেইন্ট্রি কড়ই গাছ ছিলো। পরবর্তিতে সরকারি ভাবে সেখানে একটি পাকা ভবন নির্মাণ করা হয়। এ পাকা ভবন নির্মান করা সময় পূর্বের টিনসেড ভবন বিক্রি করে দেয়া হয় ৮৫ হাজার টাকায়। জমি থেকে ফসলাদী বিক্রি হতো বছরে প্রায় ১২ হাজার টাকার মতো। সে হিসেবে ৩৮ বছরে প্রায় ৪ লক্ষ, ৫৬ হাজার টাকা ফসলাদী বিক্রি করে আত্মসাৎ করেছেন। বিদ্যালয়ের ১০শতাংশ জমির উপর কোণায় ভবনের পাশাপাশি রেইন্ট্রিকড়ই গাছটি বিক্রি করা হয় ১লক্ষ ১০ হাজার টাকায়। কিন্তু কোন অর্থই সরকারের কোষাগারে জমা হয়নি। জোগসাজস করে ওই সহ অর্থ আত্মস্বাৎ করেছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো: ছরোয়ার হোসেন, সহ: শিক্ষক মোছা: রাবেয়া বেগম ও উপজেলা শিক্ষা অফিসার মো: গোলাম কবির। সরকারী কোন নিয়ম-নীতি না মেনে জমির ফসলাদী, গাছ বিক্রি ও পুরানো টিনসেড ভবন বিক্রি করে তারা নিজেদের পকেটে ভরেছেন। গত ২৭ ফেব্রুয়ারী বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতে এ মামলা দায়ের করা হয়েছে। 

মামলার বাদী মো: রেজাউল করিম বলেন, এছাড়াও তারা বিদ্যালয়ে আসা বিভিন্ন উন্নয়ন কাজের জন্য স্লিপের লক্ষ লক্ষ টাকা জোগসাজসে তা আত্মসাৎ করেছেন। এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মো: গোলাম কবির বলেন, মামলাটি আমার বিরুদ্ধে করা হয়নি, করা হয়েছে উপজেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে। এ ঘটনা পূর্বের শিক্ষা অফিসারের সময়ের ঘটনা আমি কিছু বলতে পারবো না।

আরও খবর