সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

নরসিংদীতে শুরু হল এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর আয়োজনে ভর্তি মেলা

নরসিংদীতে শুরু হল এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর আয়োজনে ভর্তি মেলা। স্বল্প খরচে মানসম্মত শিক্ষা প্রদানের জন্য প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম সারির বেসরকারি বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর আয়োজনে এই মেলা। নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন পৌর পার্কে  সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পযর্ন্ত তিনদিন চলবে মেলা। 


সোমবার (১৩মার্চ) সকাল ১১ টায় ভর্তিমেলার উদ্বোধন করা হয়  নরসিংদী  রেলওয়ে স্টেশন সংলগ্ন পৌরপার্কে। পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় মেলার উদ্বোধনী অনুষ্ঠান। পরে ফুল দিয়ে আমন্ত্রিত অথিতিদের বরন করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আমজাদ হোসেন বাচ্চু, মেয়র নরসিংদী পৌরসভা। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন রায়পুরা নরসিংদীর কৃতি সন্তান এশিয়ান ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর জনাব অধ্যাপক ড.আবুল হাসান মোহাম্মদ সাদেক। উপস্থিত ছিলেন অধ্যাপক ড. নুরুল ইসলাম।


সম্মানিত অতিথি জনাব অধ্যাপক ড. আবুল হাসান মোহাম্মদ সাদেক তার বক্তব্যে বলেন, " আমি প্রথমে শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক শেখ মুজিবুর রহমান কে। শ্রদ্ধা জানাই একাত্তরে স্বাধীনতার জন্য যারা এক সাগর রক্ত দিয়েছে, যেসব মা বোন তাদের সম্ভ্রান্ত দিয়েছে তাদের। আমি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পীরপুর গ্রামের সন্তান। গ্রামের স্কুল থেকেই আমার পড়াশোনার শুরু। সমৃদ্ধ সোনার বাংলা, স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার কোন বিকল্প নেই, মানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই"।


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নরসিংদী মডেল কলেজ এর সম্মানিত অধ্যাপক কামরুল ইসলাম সহ আরো অনেকে। এছাড়াও মেলায় অংশগ্রহণ করে নরসিংদী জেলার বিভিন্ন কলেজের শিক্ষক। অংশগ্রহণ করেন আগামীর স্মার্ট বাংলাদেশ এর নেতৃত্ব যারা দিবে, নরসিংদীর বিভিন্ন কলেজের মেধাবী শিক্ষার্থীরা।


এই ভর্তি মেলা চলবে টানা তিন দিন। আগামী ১৫ মার্চ বিকেল ৫ টায় শেষ হবে এই মেলা। এশিয়ান ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজিত এই ভর্তি মেলায় শিক্ষার্থীদের জন্য রয়েছে বিভিন্ন ছাড়। মানসম্মত শিক্ষার পাশাপাশি সল্প খরচে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জনের জন্য এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের মধ্যে অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান। 


সারেজমিনে ভর্তি মেলা পরিদর্শন করে জানা গেছে, শিক্ষার্থীদের জন্য বিভিন্ন শিক্ষা বান্ধব অফার সহ রয়েছে বিশেষ ছাড় । মেলার আয়োজক কমিটির সদস্যরা জানান, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা সকল প্রোগ্রামে পাচ্ছে কমপক্ষে ২৫% ছাড়।  মেয়ে শিক্ষার্থীরা পাবে কমপক্ষে ৩০% ছাড়। 


এছাড়াও এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীরা পাবেন ৫০% ছাড়ে ভর্তির সুযোগ । এসএসসি ও এইচএসসিতে জিপিএ গোল্ডেন ৫ প্রাপ্ত শিক্ষার্থীরা পাচ্ছে ১০০% ছাড়ে দেশের এই প্রথম শ্রেনীর বিশ্ববিদ্যালয় থেকে মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ।  


তারা আরও  জানান, মুক্তিযোদ্ধার সন্তানদের মানসম্মত শিক্ষা গ্রহণের জন‍্য থাকছে ১০০% ছাড়। 

এছাড়াও গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন‍্য থাকছে ড. সাদেক ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষ স্কলারশীপের ব‍্যবস্থা। নরসিংদীর মেলায় যারা আগে ভর্তি হবে তাদের জন‍্য থাকছে নরসিংদী টু এশিয়ান ইউনিভার্সিটি  টু নরসিংদী যাতায়াতে বাসের বিশেষ ব‍্যবস্থা।


জানুয়ারি থেকে জুন স্প্রিং সেমিস্টার ২০২৩ এ ভর্তি উপলক্ষে এই মেলার আয়োজন।  মেলায় ভর্তি ইচ্ছু শিক্ষার্থীরা বিবিএ,  এমবিএ, সিএসই (রেগুলার ও ডিপ্লোমা হোল্ডার ), ইংরেজি,  ইকনোমিক্স,  গভ: এন্ড পলিটিক্স,  সোশ্যাল ওয়ার্ক,  ইসলামিক স্টাডিজ, সোশিওলোজি এন্ড এনথ্রোপোলোজি,  ইসলামিক হিস্ট্রি এন্ড সিভিলাইজেন, বাংলা, ইনফরমেশন সাইন্স এন্ড লাইব্রেরি ম‍্যানেজমেন্ট, বিএড ও এম এড সহ প্রতিটি পোগ্রামেই বিশেষ ছাড়ে ভর্তি হতে পারবে।


বতর্মান চাকুরির বাজারে নিজেকে একজন যোগ্য ও দক্ষ গ্র‍্যাজুয়েট হিসেবে প্রমান করতে  এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে  ভর্তি হয়ে  সল্প খরচে মানসম্মত শিক্ষা গ্রহণের জন্য আহবান জানান মেলার আয়োজক কমিটি।

আরও খবর




6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১ দিন ১০ ঘন্টা ৪৬ মিনিট আগে