তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নের ইঙ্গিত ইরানের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-03-2023 07:53:08 am

সৌদি আরবের পর এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নের ইঙ্গিত দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান। তিনি বলেছেন, খুব শিগগির  যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্দিবিনিময় হতে পারে। এ জন্য প্রাথমিক একটি চুক্তিও হয়ে গেছে। তবে এক মার্কিন কর্মকর্তা তেহরানের এই দাবি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন।


আলজাজিরা জানিয়েছে, রোববার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে হোসেন আমির আব্দুল্লাহিয়ান বলেন, আমরা গত কয়েক দিনে একটি চুক্তিতে পৌঁছেছি। আমি মনে করি, আমেরিকার পক্ষে সব কিছু ঠিক থাকলে আমরা স্বল্পসময়ের মধ্যে বন্দিবিনিময় প্রত্যক্ষ করব।


ইরানের শীর্ষ কূটনীতিক আরও বলেন, গত বছরের মার্চে পরোক্ষ আলোচনার সময় ইরান ও আমেরিকান পক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বর্তমানে ওই চুক্তি বাস্তবায়নের ভিত্তি তৈরি হয়েছে। আমাদের দিক থেকে সব কিছু ঠিক আছে। যুক্তরাষ্ট্র তার নিজস্ব চূড়ান্ত প্রযুক্তিগত সমন্বয়ে নিযুক্ত রয়েছে।


তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এ দাবি প্রত্যাখ্যান করেছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের এক মুখপাত্র। তিনি বলেন, ইরানের হাতে বন্দি মার্কিন নাগরিকদের মুক্তির জন্য কোনো চুক্তিতে পৌঁছেনি ওয়াশিংটন।


এর আগে গত শুক্রবার চীনের মধ্যস্থতায় দেশটির রাজধানী বেইজিংয়ে এক চুক্তিতে স্বাক্ষর করে ইরান ও সৌদি আরব। ফলে দেশ দুটির মধ্যকার দীর্ঘ সাত বছরের বৈরিতার অবসান ঘটে। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশ ওই চুক্তিকে স্বাগত জানিয়েছে।


এর দুদিন পরই এমন দাবি করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বিশ্লেষকরা ধারণা করছেন, দীর্ঘ বৈরিতার মধ্যেই এবার সম্পর্কোন্নয়নের দিকে মনোযোগ দিচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন ক্ষমতা নেওয়ার পরই এমন উদ্যোগের কথা শোনা যাচ্ছিল, কিন্তু বিগত তিন বছরে চেষ্টা হলেও চূড়ান্ত কোনো ফল দেখতে পায়নি বিশ্ব।

আরও খবর