যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের

বিদ্যুৎ বিল কমাতে ফ্যান জোরে না আস্তে চালাবেন?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-03-2023 06:36:49 am

বসন্ত আসতেই শীতের আমেজ কাটিয়ে গরম পড়তে শুরু করেছে। এরই মধ্যে ফ্যান এসি চালাতে শুরু করেছেন অনেকেই। গরমের সময় ফ্যান এসি চালিয়ে বিদ্যুৎ বিলও বেশি গুনতে হয়। তবে জানেন কি? খুব সহজেই বিদ্যুৎ বিল কমাতে পারবেন ফ্যান চালিয়ে।


অনেকেই হয়তো জানেন না ফ্যানের ধীর বা দ্রুত গতির উপর নির্ভর করে বিদ্যুতের বিল। অনেকেই বিদ্যুৎ সাশ্রয়ের জন্য কম সংখ্যায় অর্থাৎ ধীর গতিতে ফ্যান চালান। কারণ তারা মনে করেন, ৫ এর বদলে ৩ বা ৪-এ ফ্যান চালালে বিদ্যুৎ খরচ কম হয়, বিল কম আসে। কিন্তু সত্যিই কি তাই? চলুন জেনে নেওয়া যাক-


আসলে বিষয়টি অনেকটাই সত্যি। ফ্যান চালালে যে শক্তি খরচ হয় তা গতির সঙ্গে সম্পর্কযুক্ত। তবে এটি রেগুলেটরের উপর নির্ভর করে। তাই বলা যেতেই পারে যে ফ্যানের গতি কমিয়ে বা বাড়িয়ে কিন্তু বিদ্যুৎ খরচ কমানো বা বাড়ানো যায়।


এটি পুরোটাই নির্ভর করবে রেগুলেটরের ধরনের উপর। একটা ফ্যানের রেগুলেটরের উপরে নির্ভর করে সেই পাখা কতটা গতিতে ঘুরবে এবং তার দ্বারাই নির্ধারিত হয়, কতটা বিদ্যুৎ বাঁচানো যেতে পারে। অনেক ফ্যানে এমন রেগুলেটর আছে, যেগুলো ভোল্টেজ কমিয়ে ফ্যানের গতি নিয়ন্ত্রণ করে। যদিও কোনো কোনো ফ্যান শুধুই গতি কমায়।


এক্ষেত্রে বিদ্যুৎ বিল কমানো সম্ভব না। যদি আপনার ফ্যানের রেগুলেটর এমন হয় যে সেগুলোর দ্বারা ভোল্টেজ কমানো বাড়ানো যায়। তাহলে আপনার ফ্যান ধীর গতিতে চালিয়ে বিদ্যুৎ বিল সাশ্রয়ী করতে পারবেন।


এখন রেগুলেটরগুলো আগের চেয়ে উন্নত প্রযুক্তিতে কাজ করে। তবে এখন বাজারে এমন অনেক রেগুলেটর পাওয়া যায়, যার মাধ্যমে ফ্যানের ভোল্টেজ নিয়ন্ত্রণ করে বিদ্যুৎ সাশ্রয় করা যায়। এক্ষেত্রে ইলেক্ট্রনিক রেগুলেটর ব্যবহার করতে পারেন। এই ধরনের রেগুলেটরগুলো গরমে আপনার বিদ্যুৎ খরচ অনেকটাই বাচাতে পারে। এমনকি এসব ইলেকট্রনিক রেগুলেটরের সাহায্যে ফ্যানের টপ স্পিড এবং সবচেয়ে কম স্পিডের মধ্যে বৈদ্যুতিক শক্তির পার্থক্যও দেখতে পাবেন।

আরও খবর
6adb2e6cdf040-231026035244.webp
তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল

৬ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট আগে




6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

৭৩ দিন ৬ ঘন্টা ৭ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৯২ দিন ২৩ ঘন্টা ১৮ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১৭৮ দিন ১২ ঘন্টা ৬ মিনিট আগে