মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি শ্রীমঙ্গলে ওয়ার্ড বিএনপি নেতা আলতাফুর রহমানকে বিএনপির আহবায়ক কমিটিসহ দলীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি, স্থায়ী সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা যশোরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে ডা. রাফসানের মামলা: বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করলো পুলিশ সদস্য রায়পুর জনস্বাস্থ্য বিভাগের উপ-প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ বৃষ্টির জলে ভিজছে শরীর, তেলের জন্য অপেক্ষা ঝিনাইগাতীতে কারিতাসের উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের ৫ বিষয়ে অকৃতকার্য হয়ে উত্তরপত্রের সঠিক মূল্যায়ন চেয়ে ববি শিক্ষার্থীর অনশন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সরকারি চাকরি নিয়ে নতুন তথ্য, মন্ত্রণালয়ের চিঠি

বিশ্ব চ্যাম্পিয়নদের সিরিজ হারিয়ে বাংলাদেশের ইতিহাস

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-03-2023 04:46:38 pm

ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। আর প্রথম সিরিজেই ইংলিশদের হারিয়ে দিল সাকিবের দল।


এক ম্যাচ বাকি থাকতেই বিশ্ব চ্যাম্পিয়নদের সিরিজ হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে টাইগাররা। ৭ বল বাকি থাকতেই এসেছে ৪ উইকেটের জয়। ৩ ম্যাচের সিরিজে বাংলাদেশ এগিয়ে ২-০ ব্যবধানে। 


ছোট লক্ষ্য তাড়ায় আফিফের উইকেটে হঠাৎ করেই চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। স্যাম কারেনের ১ ওভার বাকি ছিল, সেটি হয়তো বাটলার রেখেছিলেন ২০তম ওভারের জন্য। তবে সে পর্যন্ত অপেক্ষা করেননি নাজমুল-তাসকিনরা। 


১৯তম ওভারে প্রথমবারের মতো এসেছিলেন ক্রিস জর্ডান। প্রথম বলে ফাইন লেগ ও স্কয়ার লেগের মাঝ দিয়ে চার মেরেছেন নাজমুল, পরের বলে রেহানের মিসফিল্ডে এসেছে ডাবলস। তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে তাসকিন আহমেদকে স্ট্রাইক দিয়েছিলেন নাজমুল। 


অফ স্টাম্পের বাইরে থেকে টেনে তাতে চার মেরেছেন তাসকিন। পরের বলে এক্সট্রা কাভার দিয়ে এসেছে আরেকটি চার, তাতেই ম্যাচ ও সিরিজ জয়ের উল্লাসে মেতেছে বাংলাদেশ! 


১১৮ রানের লক্ষ্যে বাংলাদেশের পথচলা ঠিক দাপুটে ছিল না। তবে লম্বা সময় ধরেই নিয়ন্ত্রণ ছিল তাদের কাছে। এক দিকে উইকেট হারালেও নাজমুল ছিলেন অবিচল, শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছেন তিনি।  


চট্টগ্রামে খেলেছিলেন ঝড়ো ইনিংস, আজ পরিস্থিতির চাহিদা অনুযায়ী খেললেন ৪৭ বলে ৪৬ রানের অপরাজিত ইনিংস। বোলিংয়ে দুর্দান্ত মিরাজ ব্যাটিংয়েও রেখেছেন অবদান। ১৬ বলে ২০ রান করেন মিরাজ।