কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

মোরেলগঞ্জে সরকারি খাল দখল করে দোকানঘর নির্মাণ

মোরেলগঞ্জে সরকারি খাল দখল এভাবে দোকানঘর নির্মাণ করেছে স্থানীয়রা

 বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারি খাল দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা প্রশাসন এ কার্যক্রম বন্ধে  পদক্ষেপ নিলেও দুর্গম অঞ্চলে দখলের কর্মযজ্ঞ চলে আসছে।

আইন কানুনের তোয়াক্কা না করে শত শত কৃষক পরিবারকে সেচ সংকটের মুখে ফেলে নিজেদের স্বার্থের জন্য সরকারি খাল দখল করে দোকান ঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে স্থানীয়রা।

সরেজমিন গিয়ে দেখা গেছে, উপজেলার  জিউধরা ইউনিয়নের ঘরামী বাজারের পশ্চিম পাশে সরকারি খালের উপর একপাশ দখল করে স্থানীয় সোহাগ ঘরামী, ছালাম হাওলাদার, রফিক শেখ, মোহাজ্জেল ঘরামী, রফিক হাওলাদার, কামাল মৃধা, মিজান ঘরামী, চানমিয়া ঘরামী, রুস্তম  শেখ, মনোরঞ্জন  বৈরাগী ও হানিফ বয়াতী দোকান ঘর নির্মাণ করেছে। 

স্থানীয় জাফর হাওলাদার জানান, আইন কানুনের তোয়াক্কা না করে  কৃষক পরিবারকে সেচ সংকটের মুখে ফেলে নিজেদের স্বার্থের জন্য সরকারি খাল দখল করেছে কতিপয় স্বার্থান্বেষী মহল। ফলে অত্যন্ত  গুরুত্বপূর্ণ এ খালটির পানি প্রবাহ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।  দুর্গম এ এলাকার রাস্তা সংকটের বিকল্প হিসেবে খাল অর্থাৎ পানি পথের যোগাযোগ যেমনি উপযোগী  তেমনি সহজতর ও কম ব্যয়সাপেক্ষ।

স্থানীয় বাসিন্দা আকব্বর জজ বলেন, সরকারি  খালের ওপর অবৈধ দোকানগুলো উচ্ছেদ করে খালটির যাতায়াতের আশু ব্যবস্থা  করলে এ বাজারটি তথা এলাকার মানুষ  অনেক উপকৃত হবে। 

নাম না প্রকাশ করার শর্তে একজন দিনমজুর বলেন, বর্তমানে খালটি নৌকা চলাচলের উপযোগী না থাকায় আমাকে চারগুন বেশি ভাড়া দিয়ে মালামাল আনতে হয়েছে ভ্যানে। এটি দখলমুক্ত করে কাটা হলে আমার মতো বহু মানুষ  উপকৃত হতো। 

স্থানীয় মিজান ঘরামী, নুর মোহাম্মদ ঘরামী ও একাধিক ব্যক্তি জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি খাল রক্ষার দাবী এবং খালে পানি প্রবাহের ব্যবস্থা করতে হবে।


স্থানীয় জিন্নাত আলী কাজী জানান, এক্ষেত্রে দখলের খবর পাওয়া মাত্রই দখলদারদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হলে সরকারি সম্পত্তি দখল অনেকটাই কমে আসবে। তাই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য এলাকাবাসী প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

খাল দখল করে তিনটি দোকান নির্মাণকারী  চানমিয়া ঘরামী জানান, খালের স্বার্থে  দোকানঘর উচ্ছেদ হলে  এ কাজে তার পূর্ণ সমর্থন  থাকবে।

স্হানীয় ইউপি সদস্য  আব্দুল  খালেক জানান, ইতিপূর্বে  খাল দখল করে অবৈধভাবে বাঁধ দিয়ে মৎস্য চাষ করেছিল কিছু মৎস্য ব্যবসায়ী।  পরে প্রশাসনকে অবহিত করে বাঁধ কেটে দখলমুক্ত করা হয়েছে। এখন এসব অবৈধ  দোকানগুলো উচ্ছেদ করা দরকার।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান বলেন, এ সম্পর্কিত একটি  অভিযোগ পেয়েছি, শীঘ্রই খালটি অবৈধ  দখলমুক্ত  করা হবে

Tag
আরও খবর