বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া জনতার ঢলে জনসভায় রূপ নিল ইউপি চেয়ারম্যান প্রার্থী জসিম ঢালীর উঠান বৈঠক নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ শেরপুরে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। কাদের-নাসিমদের অর্ধেক সম্পদ জুলাই শহীদদের দেয়ার নির্দেশ আদালতের স্থানীয় সরকার নির্বাচনের সময় নিয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত : ডা. জাহেদ কুলিয়ারচরে মিনি স্টেডিয়াম নির্মাণে ৩ একর জমি অধিগ্রহণের নোটিশ দক্ষিণ চরবংশীতে আওয়ামী লীগ নেতা ফারুক শেখের গোডাউনসহ তিন সারের দোকানে তল্লাশি শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত সিনেমা থেকে রাজনীতি: বন্দবিলার ইউপি চেয়ারম্যান সবদুল হোসেন খানের ব্যতিক্রমী পথচলা ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ শীর্ষ নেতার রায় আজ দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল নিয়ে শামা ওবায়েদকে চীন সফরের আমন্ত্রণ প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল ওমানের বাংলাদেশ দূতাবাস

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-03-2023 03:31:24 pm

আনুষ্ঠানিকভাবে তুরস্কের নির্বাচনের তারিখ ঘোষণা করলেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। আগামী ১৪ মে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। খবর আল-জাজিরার। 


উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারির ভয়াবহ ভূমিকম্পের কারণে অনেকেই মনে করেছিল নির্বাচন পিছিয়ে নিতে পারে এরদোগান সরকার। তবে এ নির্বাচন পেছানোর সিদ্ধান্ত নেননি তিনি। বিগত ২১ বছর ধরে তুরস্কের ক্ষমতায় আছেন এরদোগান। 


ধারণা করা হচ্ছে, আসন্ন এ নির্বাচনে এরদোগানের জয়লাভ করার সম্ভাবনাই বেশি। কারণ বিরোধী ছয় দলের জোট থেকে সরে গিয়েছে একটি দল।


প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতৃত্বে ৬টি দলকে নিয়ে গঠিত হয়েছিল ন্যাশনাল অ্যালায়েন্স বা টেবিল অব সিক্স। ধারণা করা হচ্ছিল, দীর্ঘদিনের শাসন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনীতি এবং ৬ দলের অপেক্ষাকৃত শক্তিশালী জোটের কারণে এবারই প্রথম সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়বেন এরদোগান। তবে শুক্রবার জোটের অন্যতম শরিক গুড পার্টি (আইপি) জোট থেকে বেরিয়ে গেছে। এতে ন্যাশনাল অ্যালায়েন্স এখন ৫ দলের জোটে পরিণত হয়েছে, যেখানে সিএইচপি-ই একমাত্র বড় দল।


ডেইলি সাবাহর প্রতিবেদনে বলা হয়েছে, গুড পার্টির চেয়ারপারসন মেরাল আকসেনার শুক্রবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তার দলের পক্ষ থেকে আঙ্কারার মেয়র মনসুর ইয়াভাস এবং ইস্তান্বুলের মেয়র একরেম ইমামোগ্লুর নাম প্রস্তাব করা হয় এবং আগামী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে যে কোনো একজনকে বেছে নেয়ার কথা বলা হয়। কিন্তু জোটের অন্য শরিকরা আমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।


তিনি বলেন, এমন পরিস্থিতিতে ৬ দলীয় জোটে আর জাতীয় স্বার্থের প্রতিনিধিত্ব বলে কিছু নেই। তবে জোট ছাড়ার অর্থ এই নয় যে, জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সরকারের বিরুদ্ধে আমাদের অবস্থান পরিবর্তন হয়েছে। বরং আমাদের পক্ষ থেকে সরকারের সমালোচনা অব্যাহত থাকবে।


অপরদিকে জোটের বাকি ৫ দলের পক্ষ থেকে সিএইচপি প্রধান কামাল কিলিচদারোগ্লুকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।


অন্যদিকে গুড পার্টির পক্ষ থেকে প্রস্তাব করা দুই রাজনীতিক অর্থাৎ ইস্তান্বুল ও আঙ্কারার মেয়র শুক্রবার রাতে এক যৌথ বিবৃতিতে বলেছেন, তারা বর্তমানে ৫ দলীয় বিরোধী ব্লকের সিদ্ধান্তকে সম্মান করেন এবং প্রেসিডেন্ট প্রার্থী কিলিচদারোগ্লুর পক্ষে কাজ করে যাবেন।


উল্লেখ্য, ২০০৩ সাল থেকে প্রথমে প্রধানমন্ত্রী এবং পরে প্রেসিডেন্ট পদে আসেন এরদোগান। এবার তার সামনে ক্ষমতায় থাকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ এসেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।


বিরোধী দলগুলির দাবি, সম্প্রতি তুরস্কের অর্থনীতিতে যে প্রবল চাপ এসেছে তা এরদোগানের নীতির জন্য। তার আমলে নাগরিক অধিকার ও স্বাধীনতা বলতে আর কিছু তুরস্কে অবশিষ্ট নেই। তুরস্কে এখন একজনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। ২০১৮ সালে এরদোগান প্রধানমন্ত্রীর অফিস অবলুপ্ত করে দেন এবং প্রেসিডেন্টের হাতে প্রায় সব ক্ষমতা কেন্দ্রিভূত করেন। এর আগে তুরস্কে প্রেসিডেন্টের পদ ছিল আলংকারিক, প্রকৃত ক্ষমতা ছিল প্রধানমন্ত্রীর হাতে। কিন্তু এখন প্রেসিডেন্টের হাতেই যাবতীয় ক্ষমতা আছে।

আরও খবর