নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার*

চট্টগ্রাম হালিশহরে ৫০ নারীর ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে প্রতারণার দায়ে মাসুম নামে এক যুবক আটক


সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে  প্রায় অর্ধশত আইডি পরিচালনা করে আল মাসুম (৩০) নামের এক যুবককে  প্রতারণার   অভিযোগের প্রেক্ষিতে ত গ্রেপ্তার করেছে চট্টগ্রাম নগর পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগের সাইবার ক্রাইম ইউনিট।

বৃহস্পতিবার (৯ মার্চ) হালিশহরের নিউমুরিং তক্তারপুল এলাকা তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ব্ল্যাকমেইলে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার আসামির আল মাসুম (৩০) চট্টগ্রাম নগরীর হালিশহরের নিউমুরিং তক্তারপুল এলাকার বাছুর আলী সওদাগর বাড়ির আবু শুক্কুরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে    সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আসিফ মহিউদ্দীন  গণমাধ্যম কে বলেন, বিভিন্ন ভুয়া আইডি ব্যবহার করে মাসুম নারীদের ব্ল্যাকমেইল করতো। ভুক্তভোগী নারীর বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি করার পাশাপাশি পুলিশ হেডকোয়াটার্সের পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন পেইজে অভিযোগ করেন। এরপর বিষয়টি আমাদের নজরে আসে।

তিনি আরও বলেন, আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত মাসুমকে শনাক্ত করে গ্রেপ্তার করেছি। আসামির কাছ থেকে জব্দকৃত ডিভাইসসমূহ প্রাথমিকভাবে পরীক্ষা করে ঘটনা সংশ্লিষ্ট ডিজিটাল আলামত পাওয়া গেছে। অভিযুক্তের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মাসুম কীভাবে নারীদের হয়রানি করে জানতে চাইলে সিএমপির এডিসি আসিফ মহিউদ্দীন বলেন, মাসুম যে নারী আইডি টার্গেট করতো সেই আইডির ওয়াল থেকে ছবি ডাউনলোড করতো। তারপর সেসব ছবি ব্যবহার করে ওই নারীর মিউচ্যুয়াল ফ্রেন্ড যারা আছে তাদের সাথে যোগাযোগ করতো। ইনবক্সে অশ্লীল ছবি, ভিডিও পাঠাতো। এতে সবাই বিব্রত হওয়ার পাশাপাশি ওই নারী সম্পর্কে তার পরিচিতজনের মাঝে খারাপ ধারণা তৈরি হতো।

মাসুম চট্টগ্রামের বাইরে দেশের বিভিন্ন প্রান্তের নারীর ভুয়া আইডি দিয়ে সাইবার ক্রাইম পরিচালনা করতো বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

  

আরও খবর