সংবাদ প্রকাশের পর সাংবাদিক এহসানের বিরুদ্ধে সাইবার মামলা, প্রত্যাহারের দাবি সাংবাদিক মহলের চিয়ড়া স্পোর্টস ফেডারেশনের মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, টাইব্রেকারে বদরপুরের জয় জাতীয় যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন।

যে কাজ গুলোর মাধ্যমে মানসিক প্রশান্তি মিলে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-08-2022 03:14:11 am

ফাইল ছবি

◾ ফিচার ডেস্ক


▪️ঘুম থেকে উঠে কখনো কারো মেসেজ চেক করবেন না কারণ আপনি যার মেসেজের বা ফোনের আশা করছেন সে যদি না দেয় তাহলে আপনার খারাপ লাগবে যার প্রভাব সারা দিনের কাজের উপর পরবে তাই এটা থেকে বিরত থাকবেন।


▪️সপ্তাহে একদিন হলেও ভোর হওয়া দেখুন। সকাল টা কে উপভোগ করুন এতে আপনার ভালো লাগা অনুভব হবে।



▪️যখন মন খুব অশান্ত হয়ে যাবে তখন দশ মিনিট হাটুন হাটার সময় পায়ের পদক্ষেপ গুনুন এতে মন কিছুটা শান্ত হবে।


▪️প্রতিদিন কাউকে না কাউকে সালাম দিবেন এতে আপনার মনের অহংকার দূর হবে।


▪️মানুষের সমালোচনা, অপমান, চাপ মেনে নিতে শিখুন এতে আপনার পথ চলতে সহজ হবে।


▪️নিজেকে কখনো অন্যর কাছে প্রমাণ করতে যাবেন না এতে মূল্য সম্মান দুইটাই হারাবেন।


▪️যদি কোনো সম্পর্ক স্বায়ী করতে চান তাহলে রাগের সময় বলা কথা মনে রাখবেন না কিন্তু যে আপনাকে মানুষের সামনে ছোট করে কথা বলে তার থেকে দূরে থাকবেন।


▪️কাউকে নিয়ে ফান করার আগে ভেবে নিবেন ফান টা তে সে কষ্ট পাবে কিনা আপনার ফান অন্য জনের কান্নার কারণ যেন না হয়।


▪️কারো সম্পর্কে না জেনে কখনোই কিছু বলবেন না কারণ অনেক সময় না বুঝে কথা বলার জন্য ঝামেলা হয়।


▪️সময়কে ভালো কাজে ব্যবহার করবেন সময় আপনাকে সম্মান আর মূল্যবান করে দিবে।


▪️সব সময় মানুষের চোখের দিকে তাকায় কথা বলবেন মনের ভাষা থেকে চোখের ভাষা বুঝার চেষ্টা করবেন।


▪️অন্যর কাছ থেকে প্রত্যাশা করা বাদ দেন। কারণ তার কাছে যে প্রত্যাশা করবেন যদি না পান মন খারাপ হবে তাই সব সময় নিজের কাছে প্রত্যাশা করবেন।


▪️রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। যখন অতিরিক্ত রাগ হবে তখন বিছনায় শুয়ে পড়বেন অথবা এক গ্লাস পানি পান করবেন এতে রাগ কিছুটা হলেও কমবে।


▪️প্রতিদিন একটা করে মোটিভেশনাল গল্প বা ভিডিও দেখবেন এতে আপনার মাঝে আগ্রহ জাগবে। সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে।


▪️দিন শেষে একটা তালিকা তৈরি করবেন সারা দিন কয়টা মিথ্যা কথা বলছেন, কী বিষয় নিয়ে রেগে গেছেন, কত সময় অযাথা নষ্ট করছেন, কাউকে ছোট করে কথা বলছেন কিনা পরের দিন এই তালিকা থেকে এক একটা করে কারন গুলো বাদ দিবেন কিছু দিন পর দেখবেন আপনার মাঝে এই সমস্যা গুলো আর থাকবে না।


লেখক: আবু হাসান